Advertisement

Abhishek Banerjee Office Demolished: আমতলায় অভিষেকের পার্টি অফিসে চলল বুলডোজার, ভাঙা হচ্ছে আস্ত ৫ তলা বিল্ডিং

'অবৈধভাবে নির্মিত' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে চলল বুলডোজার। শাসনের পক্ষ থেকে আগেই জোড়া শুনানির নোটিস সাঁটিয়ে দেওয়া হয়। তবে সেই নোটিসের কোনও জবাব না মেলায় শনিবার বুলডোজার নিয়ে যাওয়া বিল্ডিং ভাঙা হয়। 

অভিষেকের অফিসে চলল বুলডোজারঅভিষেকের অফিসে চলল বুলডোজার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jul 2026,
  • अपडेटेड 1:02 PM IST

'অবৈধভাবে নির্মিত' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে চলল বুলডোজার। পাঁচতলা এই কার্যালয়টি ভাঙতে আনা হয়েছে ৩টি বুলডোজার। আমতলা-বারুইপুর রোডে অবস্থিত এই কার্যালয়। এসেছে দমকলবাহিনীও। প্রশাসনের পক্ষ থেকে আগেই জোড়া শুনানির নোটিস সাঁটিয়ে দেওয়া হয়। তবে সেই নোটিসের কোনও জবাব না মেলায় শনিবার বুলডোজার নিয়ে যাওয়া বিল্ডিং ভাঙা হয়। 

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এই কার্যালয়টি তালাবন্ধ অবস্থায় ছিল। জেলা প্রশাসনের দাবি, এই কার্যালয়টি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। কোনও নথি ছাড়া এই কার্যালয়টি তৈরি হয়। কার্যালয়ের নির্মাণের কোনও বৈধ নথি দেখাতে পারেনি। যে কারণে বিল্ডিংটি ভেঙে ফেলা হয়। ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নামানো হয়েছে পুলিশ ব়্যাফ। বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। 

৩টে বুলডোজার দিয়ে কীভাবে বিল্ডিংটি ভাঙা হবে সেই পরিকল্পনা করা হচ্ছে। গার্ডরেল দিয়ে কার্যালয়টি ঘিরে ফেলা হয়েছে। কার্যালয়ের শেডটি সবার আগে ভাঙা হয়।

সকাল থেকেই এলাকায় ভিড় জমতে শুরু করেছে। অভিষেকের অফিসে বুলডোজার চলতেই স্থানীয় বিজেপি কর্মী, সমর্থকদের উল্লাস করতে দেখা যায়। 'জয় শ্রী রাম' স্লোগান তোলেন তাঁরা। এলাকার বিজেপি বিধায়ক বলেন, "অবৈধ বিল্ডিংটি সম্পূর্ণ ভেঙে ফেলা হবে।"

ডায়মন্ড হারবারের কোনও সভা হলে এই কার্যালয়ে তা করা হত। তৃণমূলের তরফে আয়োজন করা হত। আগে জোড়া নোটিস দেওয়ার পরেও কেউ কোনও জবাব দেয়নি। সে কারণে এদিন জেলা শাসক, এসডিও, বিডিওও সকলে সিদ্ধান্ত নিয়ে এই বিল্ডিংটি ভাঙার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী কাজ হচ্ছে।

 

Read more!
Advertisement
Advertisement