Advertisement

Abhishek Banerjee: 'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব,' এখনও হুঁশিয়ারি দিচ্ছেন অভিষেক

বেআইনি ভাবে নির্মাণের অভিযোগে আমতলায় তাঁর পার্টি অফিসে বুলডোজার অ্যাকশন নিয়ে অভিষেকের গলায় হুঁশিয়ারির সুর। অভিষেক বলেন, 'প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।'

অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Jul 2026,
  • अपडेटेड 6:52 PM IST
  • আমতলায় তাঁর পার্টি অফিসে বুলডোজার অ্যাকশন
  • অভিষেকের গলায় হুঁশিয়ারির সুর
  • 'প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে'

দমে যেতে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে দল ছেড়ে ভিন্ন শিবিরে নাম লেখানো সত্ত্বেও তিনি মাথা ঝোঁকাবেন না বলে সাফ জানালেন। পাশাপাশি, বেআইনি ভাবে নির্মাণের অভিযোগে আমতলায় তাঁর পার্টি অফিসে বুলডোজার অ্যাকশন নিয়েও অভিষেকের গলায় হুঁশিয়ারির সুর। 'ডিজে বাজাও মন্তব্য' করা নিয়ে তাঁর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে মামলা চলছে, এবার আরও একটি হুঁশিয়ারি শোনা গেল তৃণমূল (মমতাপন্থী) সাংসদের মুখে। 

আমতলার পার্টি অফিসে বুলডোজার অ্যাকশন প্রসঙ্গে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, 'প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যদি ঈশ্বরের আশীর্বাদে বেঁচে থাকি তাহলে একত্রিশে সুদ সমেত ফিরিয়ে দেব। যে আইনের যে ধারায় এই মামলাগুলি হচ্ছে, সেই আইনের সেই ধারাতেই ফিরিয়ে দেব।'

মদন মিত্র সহ একের পর এক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েই অভিষেক সম্পর্সে বিস্ফোরক অভিযোগ তুলছেন। সেই নিয়ে অভিষেকের বক্তব্য, 'একবার ED সমন পেতেই যদি কেউ ভয়ে পেয়ে শিবির বদল করেন, তাহলে তাঁকে আর কী বলব। আমার নামেও তো একগাদা FIR রয়েছে। ED, CID, রাজ্য পুলিশ আমায় ডেকে পাঠিয়েছে। আমি গিয়েছি। আমি তো ভয়ে পালিয়ে যাইনি। আপনারাও যদি কোনও অন্যায় না করে থাকেন, তাহলে ED ডাকলে হাজিরা দিন, ভয় কী? আগে থেকেই ভয় পেয়ে অন্যদিকে চলে যাচ্ছেন।'

বিদ্রোহীদের বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এদিন অভিষেক বলেন, 'আপনাদের মধ্যে কেউ একজন ফিরে আসুন। আমি ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দেব। যাঁদের সমস্যা রয়েছে তাঁদের বলছি, ওঁরা বলছে হারের দায় আমার। তাহলে যখন দল জিতেছিল তার দায়ও আমারই হয়েছিল। আমায় নিয়ে যাঁদের সমস্যা তাঁদের বলছি। মানুষ বোকা নয়। আজ ১৮ তারিখ, আপনি ১৯ তারিখ, ২০ তারিখ যেদিন আসার আসুন। আজ চলে আসুন। আপনারা ফিরুন আমি ১ ঘণ্টার মধ্যে ইস্তফা। আসলে এরা কেউ ফিরবে না। ডিল হচ্ছে, ওদিকে যাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দাও। তোমায় বাঁচিয়ে রাখব। ইডি-সিবিআই কেউ ধরবে না। এরা পুলিশের কাছে ধৃত, না হয় ঋতব্রত।'

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement