Advertisement

Abhishek Banerjee Saayoni Ghosh: অভিষেকের সঙ্গে যৌথ মালিকানায় ফ্ল্যাট সায়নীর! কানাঘুষো শুরু হতেই মুখ খুললেন 'ঘোষ'

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথ মালিকানায় ফ্ল্যাট রয়েছে সায়নী ঘোষের! কে এই সায়নী ঘোষ?তিনিই কি তৃণমূলের যাদবপুরের সাংসদ। বিতর্ক তৈরি হতেই মুখ খুললেন সায়নী।

অভিষেক বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ (ফাইল ফটো) অভিষেক বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ (ফাইল ফটো)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 May 2026,
  • अपडेटेड 1:17 PM IST
  • অভিষেকের সঙ্গে যৌথ মালিকানায় ফ্ল্যাট
  • কে এই সায়নী ঘোষ?
  • মুখ খুললেন TMC সাংসদ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তিতে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। তা নিয়ে এমনিতেই চরম অস্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে তাঁর অস্বস্তি আরও বাড়িয়েছে, সম্পত্তির তালিকায় তাঁর সঙ্গে যৌথ মালিকানায় থাকা একটি নাম। 'সায়নী ঘোষ'। KMC-র তরফে জারি করা অভিষেকের সম্পত্তির তালিকায় জ্বলজ্বল করছে সায়নীর সঙ্গে যৌথ মালিকানার একটি ফ্ল্যাটও। এই সায়নী ঘোষই কি তৃণমূলের যাদবপুরের সাংসদ? তুঙ্গে উঠেছে জল্পনা। বিতর্কের মাঝেই মুখ খুললেন TMC সাংসদ। 

উল্লেখ্য, কলকাতা পুরসভার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি তালিকা তৈরি করা হয়েছে। ৪৩টি প্রপার্টি রয়েছে সেই তালিকায়। খোদ শুভেন্দু অধিকারীও অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের নামে ১৪টি, বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে ৬টি এবং তাঁর নিজের নামে ৪টি প্রপার্টির কথআ উল্লেখ করেছেন। তবে যে তালিকা সম্প্রতি প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে,  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ফ্ল্যাটের যৌথ মালিক সায়নী ঘোষ। যদিও প্রকাশ্যে আসা এই তালিকার সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in. 

ওই তালিকায় থাকা কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, ১৯ডি সেভেন ট্যাঙ্ক রোড-এর একটি ফ্ল্যাটের যৌথ মালিকানা রয়েছে অভিষেক এবং সায়নী ঘোষের। এই নিয়ে নিয়ে সম্প্রতি জোর চর্চা শুরু হয়েছে। উল্লেখিত ঠিকানার সম্পত্তির মালিক হিসেবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। এবং নথি অনুযায়ী, ফ্ল্যাটটির যৌথ মালিকানা (জয়েন্ট প্রোপাইটার) রয়েছে জনৈক সায়নী ঘোষের নামে। প্রশ্ন উঠছে, এই 'সায়নী ঘোষ' কি তৃণমূল সাংসদ সায়নী ঘোষ?

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সায়নী বলেন, 'আমি জানি না এই সায়নী ঘোষ কে, তবে প্রমাণ ছাড়াই আমাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। এই ঘোষকে ভয় দেখানো যাবে না।' তিনি আরও বলেন, 'আমি বলতে পারছি না ইনি কে। কিন্তু নিশ্চিতভাবেই সেই সায়নী ঘোষ নন, যিনি সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। রাজনীতি থেকে আজ পর্যন্ত কোনও অপ্রত্যাশিত লাভ করেননি। মানুষ আমাকে আশীর্বাদ করেছে এবং আমি কৃতজ্ঞ।' যাদবপুরের ভোটারদের নিজের হলফনামা দেখে নেওয়ার জন্যও অনুরোধ করেছেন সাংসদ। একইসঙ্গে জানিয়েছেন, তিনি ভুয়ো খবর ছড়ানোর জন্য আইনি ব্যবস্থাও নেবেন। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement