Advertisement

Abhishek Banerjee: ডিম-হামলার পর কেন্দ্রীয় নিরাপত্তা চেয়েছেন? মুখ খুললেন অভিষেক

সোনারপুরে তাঁর উপর হামলার ঘটনার পর তিনি কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন, এ কথা সত্য নয়। শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়।-ফাইল ছবিঅভিষেক বন্দ্যোপাধ্যায়।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Jun 2026,
  • अपडेटेड 1:38 PM IST
  • কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন?
  • সোনারপুরে তাঁর উপর হামলা
  • নিরাপত্তা নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সোনারপুরে তাঁর উপর হামলার ঘটনার পর তিনি কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন, এ কথা সত্য নয়। শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য বলে জানিয়েছেন তিনি। 

এদিন সোশ্যাল মিডিয়ার বিবৃতিতে অভিষেক বলেন, 'গত মাসের ৩০ তারিখ হামলার ঘটনার পর গত ৭ দিনে কোনও ধরনের কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আমি আবেদন করিনি। ঘটনাটি রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের নজরদারির মধ্যেই ঘটেছে। ঘটনা নিয়ে দুই পক্ষকেই জবাবদিহি করতে হবে।'

অভিষেকের আরও দাবি, 'গত এক মাসে পশ্চিমবঙ্গে একাধিক ধর্ষণ এবং সাধারণ মানুষের উপর ভয়াবহ অপরাধের ঘটনা ঘটেছে। যার অনেকগুলিই যথাযথ উত্তর পায়নি।' তাঁর মতে, রাজ্যের মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। 

পাশাপাশি অভিষেক রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির কাছে আবেদন করে বলেন, 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোগিত প্রচার বা ভুয়ো তথ্য ছড়ানোর পরিবর্তে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তার দিকে নজর দেওয়া প্রয়োজন।' বিবৃতির শেষে তিনি বলেন, 'রাজ্যের মানুষ নিরাপত্তা, জবাবজিহি এবং সত্য জানার অধিকার রাখেন।'

সোনারপুরে দলের মৃত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেককে  মারধর করা হয়। জামা ছিঁড়ে দেওয়া হয়, চশমা ভাঙা হয়, ছোড়া হয় ডিম-পাথর। তৃণমূলের অভিযোগ ছিল, বাংলায় ক্ষমতায় আসার পরই অভিষেকের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল, তারপরই এই হামলা। এই নিয়ে প্রশ্ন ওঠে, ফের কি কেন্দ্রীয় নিরাপত্তার দাবি করেছেন তিনি? সেটারই জবাব দিলেন সাংসদ। 

 

Read more!
Advertisement
Advertisement