Advertisement

Abhishek Banerjee: 'আগে কোনও মুখ্যমন্ত্রীকে দু'কান কাটার মতো...' শুভেন্দুকে নিশানায় 'নারদ' স্মরণ করালেন অভিষেক

'এ রাজ্যের কোনও মুখ্যমন্ত্রীকে এর আগে কখনও দু'কান কাটার মতো ক্যামেরার সামনে টাকা নিতে দেখা যায়নি।' শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের একবার নারদ স্টিং অপারেশনের কথা তাঁর মুখে।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 May 2026,
  • अपडेटेड 3:18 PM IST
  • আগে কখনও টাকা নিতে দেখা যায়নি কোনও মুখ্যমন্ত্রীকে
  • শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করলেন অভিষেক
  • ফের একবার নারদ স্টিং অপারেশনের কথা তাঁর মুখে

'এ রাজ্যের কোনও মুখ্যমন্ত্রীকে কোনওদিন ক্যামেরার সামনে টাকা নিতে দেখা যায়নি।' শনিবার কালীঘাটের বাড়িতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরায় CID। সেই নিয়ে মন্তব্য করার সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করেন। 

অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন, প্রতিহিংসার রাজনীতির জন্যই তাঁর বিরুদ্ধে ED, CBI, CID, KMC সক্রিয় হচ্ছে। কটাক্ষের সুরে তিনি বলেন, 'প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ থেকে শুরু করে অজয় মুখোপাধ্যায়, বিধানচন্দ্র রায় পর্যন্ত এবং পরবর্তীকালে CPIM জমানায় জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য কিংবা পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়, কোনও দিন রাজ্যের কোনও মুখ্যমন্ত্রীকে টাকা নিতে দেখা যায়নি।' তাঁর সংযোজন, 'অমিত শাহের পদলেহন করে BJP-তে যোগ দিয়ে মাথায় দু’তিনটি ইডি-সিবিআই কেস নিয়ে এখন অনেকে বড় বড় ভাষণ দিচ্ছেন। এর আগে কোনও মুখ্যমন্ত্রীকে দু’কান কাটার মতো হাত বাড়িয়ে টাকা নিতে দেখা যায়নি। এরা আবার তৃণমূলকে চোর বলে।'

অর্থাৎ ফের একবার নারদ স্টিং অপারেশন মামলার প্রসঙ্গ তুলে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করেন। 

উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়ি ‘শান্তিনিকেতনে’ শনিবার দুপুরে গিয়েছিলেন CID  আধিকারিকেরা। সেখানে অভিষেক ছিলেন না। তিনি কুণাল ঘোষের বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে বেলেঘাটায় ভোটপরবর্তী হিংসায় নিহত তৃণমূলকর্মীর পরিবারের সঙ্গে দেখা করেছেন। পরে কালীঘাটের বাড়িতে ফিরে অভিষেক জানিয়ে দেন, তিনি শান্তিনিকেতনে থাকেন না। তাঁর সঙ্গে দেখা করতে CID পৌঁছে যায় সেখানে। নোটিশ ধরান তাঁকে। জানা গিয়েছে, সোমবার বেলা ১২টায় তাঁকে ভবানীভবনেতলব করেছে CID। এ প্রসঙ্গে অভিষেক বলেন, 'আমার লোকানোর কিছু নেই। আমি ময়দান ছাড়ব না। আইনের সাহায্য নেব। CID কে? আমি আগেও ED, CBI-এর কাছে মাথা নত করিনি। ১০ পুরুষ এলেও আমায় দমিয়ে রাখা যাবে না। আমি মাথা নত করার ছেলে নই। ৭ জন্ম লেগে যাবে আমায় দমাতে গেলে। আমি তো গদ্দার নই, ক্ষমতা থাকলে গ্রেফতার করে নিয়ে যাক।'

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement