Advertisement

Kunal Ghosh: 'দলে ঋত তো অভিষেকের ঘনিষ্ঠ,' বিদ্রোহী MLA-দের নয়া বার্তা মমতাপন্থী কুণালের

তৃণমূল কংগ্রেসের ৫৮ জন বিদ্রোহী বিধায়ককে নিয়ে আসল তৃণমূল কংগ্রেস গড়েছেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতার স্বীকৃতিও দেওয়া হয়েছে ঋতব্রতকে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার প্রস্তাব দেওয়া হয়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে মহাসঙ্কট চলছে।

কুণাল ঘোষ ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কুণাল ঘোষ ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Jun 2026,
  • अपडेटेड 12:02 PM IST
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘুরিয়ে নিশানা কুণালের
  • বিদ্রোহী বিধায়কদের কী বার্তা?
  • বিদ্রোহী শিবিরেও ফাটলের ইঙ্গিত

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ইস্যুতে এবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন বিধায়ক কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যখন বড় ভাঙন, তখন বিদ্রোহী বিধায়কদের তাত্‍পর্যপূর্ণ বার্তা দিলেন কুণাল। সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর বক্তব্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘুরিয়ে নিশানা কুণালের

তৃণমূল কংগ্রেসের ৫৮ জন বিদ্রোহী বিধায়ককে নিয়ে আসল তৃণমূল কংগ্রেস গড়েছেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতার স্বীকৃতিও দেওয়া হয়েছে ঋতব্রতকে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার প্রস্তাব দেওয়া হয়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে মহাসঙ্কট চলছে। এহেন পরিস্থিতিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করতে গিয়ে অভিষেকের নাম করে কুণালের পোস্ট, 'আপনারা যারা অভিষেকের সমালোচনা করেছেন, দলে ঋত তো অভিষেকের ঘনিষ্ঠ। অভিষেকই ওকে আইএনটিটিইউসির সভাপতি করেছে, রাজ্যসভা দিয়েছে, দল সরকার গড়লে মন্ত্রীও করত। তাহলে তখন আপনাদের এসব কথা কোথায় থাকত? প্রাক্তন মন্ত্রীরা আবার মন্ত্রী হতে দিদি বা অভিষেকের কাছে যেতেন। তাহলে মুখে অভিষেকের বিরোধিতা আর কাজে অভিষেকের দাক্ষিণ্যে এই দলে আশ্রয় ও প্রতিষ্ঠা পাওয়া চাটন-ঋতকে আপনারা মানছেন? আপনাদের যুক্তিতে দ্বিচারিতা। সবাই ধরতে পারছে। অন্য খেলার ঘুঁটি আপনারা।'

বিদ্রোহী বিধায়কদের কী বার্তা?

এরপরেই মমতাপন্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিষয়ে বিদ্রোহী বিধায়কদের উদ্দেশ্যে কুণালের বার্তা, 'ভাবুন, নেতা কে? তুলনা করুন। আদ্যন্ত মমতাপন্থী ১০ বারের বিধায়ক শোভনদেবদা, নাকি দুটো দল থেকে বিতাড়িত অন্য দলের পৃষ্ঠপোষকতায় থাকা চাটন-ঋত। হে বিপ্লবীগণ, এলাকায় যান। দলের প্রতীক, দলের কর্মী দিয়ে ভোট করে জিতেছেন। কর্মিসভা ডাকুন। যা করছেন, তাতে তৃণমূল কর্মীদের মতামত নিন। আজ বিশেষ কিছু কারণে সংখ্যা দেখিয়ে খবরে থাকতে পারবেন, কিন্তু তারপর? বাড়ির লোক, পাড়ার লোক, তৃণমূল কর্মীদের কাছে মুখ দেখাতে পারবেন তো? আপনারা কাকে নেতা মানবেন, তার উপর আপনাদের রুচির পরিচয় নির্ভর করছে। একদিকে শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূলের প্রথম বিধায়ক, বিধানসভার সিনিয়র মোস্ট বিধায়ক, দশ বারের বিধায়ক, চিরকাল নেত্রী ও দলকে আনুগত্যের পরিচয় দেওয়া শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে সিপিএম থেকে একাধিক অভিযোগে বহিষ্কৃত, দলবদলু, ক্ষমতার সঙ্গে থাকার প্রবণতাসম্পন্ন প্রথমবারের বিধায়ক চাটন-ঋত, তৃণমূলের প্রতীকে, মমতাদির ছবি ব্যবহার করে জেতা।'

Advertisement

বিদ্রোহী শিবিরেও ফাটলের ইঙ্গিত

বস্তুত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরেই বেশির ভাগ বিধায়ক বিদ্রোহ ঘোষণা করেন। এরই মধ্যে বিদ্রোহী শিবিরেও ফাটলের ইঙ্গিত মিলেছে। পাঁচলার বিধায়ক গুলশন মল্লিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে কোনওরকম আপস করা হবে না। তাঁর সাফ কথা, 'মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। তাঁকে শুধু পথপ্রদর্শক বলা হবে, এটা আমরা কোনওভাবেই মানতে পারি না। যদি কেউ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেবল পথপ্রদর্শক হবেন, আমরা তা কখনওই মেনে নেব না। তিনি আমাদের নেত্রী, এই অবস্থানেই আমরা ঐক্যবদ্ধ।'

Read more!
Advertisement
Advertisement