Advertisement

Abhishek On Shah: 'শাহের বিরুদ্ধে কেন FIR নয়?' ফের সিআইডি বাড়ি যেতেই প্রশ্ন অভিষেকের

'আগামী ১৪ তারিখ আমাকে হাজিরা দিতে বলা হয়েছে। আমি দিল্লিতেও তদন্ত এড়াইনি। সবসময় তদন্তে সহযোগিতা করেছি'। বললেন অভিষেক।

রাজ্য বিধানসভায় দলের বিরোধীদলীয় নেতা মনোনয়ন নিয়ে স্বাক্ষর জালিয়াতির মামলায় পশ্চিমবঙ্গ সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে কলকাতার ভবানী ভবনে এসেছেন টিএমসি সাংসদ অভিষেক ব্যানার্জী। (পিটিআই)রাজ্য বিধানসভায় দলের বিরোধীদলীয় নেতা মনোনয়ন নিয়ে স্বাক্ষর জালিয়াতির মামলায় পশ্চিমবঙ্গ সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে কলকাতার ভবানী ভবনে এসেছেন টিএমসি সাংসদ অভিষেক ব্যানার্জী। (পিটিআই)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Jun 2026,
  • अपडेटेड 9:43 PM IST
  • অভিষেকের বাড়িতে ফের সিআইডি।
  • শাহকে নিশানা তৃণমূলের সাধারণ সম্পাদকের।

'আমার নামে এফআইআর হলে অমিত শাহের বিরুদ্ধে কেন নয়?' সিআইডি নোটিসের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জালিয়াতি-কাণ্ডে বৃহস্পতিবারই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। বৃহস্পতিবার নতুন মামলায় নোটিস বাড়িকে পৌঁছয় তারা। সেই সময় বাড়িতে ছিলেন না অভিষেক।  

ভোটপ্রচারে ৪ তারিখের পর ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে উঠেছে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। শুক্রবার ওই মামলা সংক্রান্ত নোটিস দিতে অভিষেকের বাড়িতে পৌঁছয় সিআইডি। তবে তখন তিনি বাড়িতে ছিলেন না। ছিলেন মমতার কালীঘাটের বাড়িতে দলীয় বৈঠকে। অভিষেক জানান, খবর পেয়ে তিনিই যোগাযোগ করেন সিআইডির সঙ্গে। অভিষেক বলেন,'দলনেত্রীর বাড়়িতে বিধায়ক ও সাংসদদের সঙ্গে বৈঠক করছিলাম। সাড়ে ৪টের সময় খবর পাই, সিআইডির দল এসেছে বাড়িতে। সচিবের মারফত অনুরোধ করি, আমি সশরীরে নেই বলে প্রতিনিধির হাতে দিন। আর আমাকে দিতে চাইলে অপেক্ষা করুন। এখন ৭টা ২০ মিনিট। ঢুকে দেখি, সিআইডি প্রতিনিধিরা নেই'।

'তদন্তে সহযোগিতা'

সেই সঙ্গে তদন্তে সবরকম সহযোগিতা করছেন বলেও দাবি করেন তৃণমূলের সাধারণ সম্পাদক। তাঁর কথায়, 'গতকাল ভবানী ভবনে সিআইডি অফিসে গিয়েছিলাম। সাড়ে ৫ ঘণ্টা জেরা করেছিলেন সিআইডি তদন্তকারীরা। ৬টার আগেই ভবানী ভবনে গিয়েছিলাম। সাড়ে ১১টায় প্রশ্নোত্তর পর্ব শেষ হয়। আগামী ১৪ তারিখ আমাকে হাজিরা দিতে বলা হয়েছে। আমি দিল্লিতেও তদন্ত এড়াইনি। সবসময় তদন্তে সহযোগিতা করেছি। আমি তদন্ত এড়াচ্ছি না। ৮ থেকে ১০বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছি'।

'প্রশ্নোত্তর-পর্ব ফাঁস' 

সিআইডির সঙ্গে তাঁর জিজ্ঞাসাবাদ পর্ব সংবাদমাধ্যমে প্রকাশ্যে চলে এসেছে বলেও দাবি করেন অভিষেক। বলেন,'তদন্তকারী সংস্থার সঙ্গে আমার কী আলোচনা হয়েছে, সেটা মিডিয়ায় চলে আসছে। আমার বাড়ি ফেরার আধ ঘণ্টার মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রশ্ন করা হয়েছে, সেটা দেখছি। তার মানে তদন্তকারী সংস্থার তরফে ফাঁস হয়েছে'। আগামী দিনে ভুল তথ্য সম্প্রচারে সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন অভিষেক। 

Advertisement

'কেন শাহের বিরুদ্ধে FIR নয়?'

বাংলায় ভোটপ্রচারে এসে অমিত শাহ একাধিকবার বলেছেন,'ভোটের দিন অশান্তি করলে ৪ তারিখের পর উল্টো করে ঝুলিয়ে মারব'। সেই মন্তব্য তুলে অভিষেকের বক্তব্য়,'সরকার পাল্টেছে। বিভিন্ন মামলায় আমাকে জড়াবে এরা। আমি বলেছিলাম, ৪ তারিখের পর ডিজে বাজবে। নির্বাচন চলাকালীন বলেছি। তখন আইনশৃঙ্খলা নির্বাচন কমিশনের আওতায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল না। তখন কেন এফআইআর হল না? আসলে জ্ঞানেশ কুমার আমার বিরুদ্ধে পদক্ষেপ করলে অমিত শাহের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হত। আমার বিরুদ্ধে এফআইআর হলে অমিত শাহের বিরুদ্ধে নয় কেন?'

Read more!
Advertisement
Advertisement