Advertisement

কলেজ-বিশ্ববিদ্য়ালয়ের ক্যাম্পাসে ছাত্রীদের জন্য বিশেষ কর্মসূচি ABVP-র, মেয়েদের কী শেখাবে RSS?

ছাত্রীদের জন্য এ বার বিশেষ কর্মসূচি নিয়ে হাজির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। ক্যাম্পাসে ক্যাম্পেস শেখানো হবে আত্মরক্ষার পাঠ। ছাত্রীদের এই বিশেষ প্রশিক্ষণ দিতে ৩ দিনের কর্মসূচির আয়োজন করতে চলেছে ABVP।

ক্যাম্পাসে ক্যাম্পাসে কী কর্মসূচি ABVP-র ক্যাম্পাসে ক্যাম্পাসে কী কর্মসূচি ABVP-র
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Nov 2026,
  • अपडेटेड 3:51 PM IST
  • ছাত্রীদের জন্য এ বার বিশেষ কর্মসূচি RSS-এর
  • ক্যাম্পাসে ক্যাম্পেস শেখানো হবে আত্মরক্ষার পাঠ
  • প্রশিক্ষণ দিতে ৩ দিনের কর্মসূচির আয়োজন ABVP-র

ছাত্রীদের জন্য এ বার বিশেষ কর্মসূচি নিয়ে হাজির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। ক্যাম্পাসে ক্যাম্পেস শেখানো হবে আত্মরক্ষার পাঠ। ছাত্রীদের এই বিশেষ প্রশিক্ষণ দিতে ৩ দিনের কর্মসূচির আয়োজন করতে চলেছে ABVP। জানা গিয়েছে, আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘মিশন সাহসী’।

ABVP নেতারা জানিয়েছেন, রাজ্যজুড়েই এই কর্মসূচি আয়োজন করা হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। কোনও কঠিন বা বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হলে কী ভাবে নিজেদের সুরক্ষিত রাখতে হবে, সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে অংশগ্রহণকারীদের।

এই প্রশিক্ষণে শারীরিক আত্মরক্ষার কৌশলের পাশাপাশি মানসিক প্রস্তুতির উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কঠিন পরিস্থিতিতে কীভাবে নিজেদের সামলে রাখতে হবে এবং বিপদের মোকাবিলা করতে হবে, সেই বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন ABVP নেতারা।

এর আগেও একই ধরনের কর্মসূচি আয়োজন করেছিল ABVP। ২০২৪ সালে কলকাতার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) কমপ্লেক্সে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে প্রায় ৮০০ জন ছাত্রী অংশগ্রহণ করেছিলেন।

এবার ১৪ থেকে ১৬ নভেম্বর রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘মিশন সাহসী’ কর্মসূচির মাধ্যমে আরও বেশি সংখ্যক ছাত্রীকে আত্মরক্ষার প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে ABVP।

সংগঠনের তরফে আরও জানানো হয়েছে, এই ধরনের শিবির তারা আগেও আয়োজন করেছে অন্যান্য শহরে। এর আগে কলকাতায় স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (SAI) কমপ্লেক্সে এই ধরনের একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল ২০২৪ সালে। 

এ দিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ABVP-র প্রশংসা করে জানিয়েছেন, প্রেসিডেন্সি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে RSS-এর এই ছাত্র সংগঠন ভাল কাজ করছে। রাষ্ট্রবিরোধী কাজকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে বলে তাদের বাহবা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'বিশ্বের বৃহত্তম ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আমার জাতীয়তাবাদী ভাই ও বোনেদের আমি অভিনন্দন জানাই। যারা দেশবিরোধী স্লোগান দেয় এবং বিদ্বেষমূলক মনোভাব ছড়ায় তাদের থেকে প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার করার দায়িত্ব গ্রহণ করেছে ABVP।' যাদবপুর এবং প্রেসিডেন্সির মতো বিশ্ববিদ্যালয়ে 'টুকরে টুকরে গ্যাং, দিমাগী নকশাল'রা সক্রিয় বলেও উল্লেখ করেন শুভেন্দু। জানান, সেখানে আপত্তিকর 'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দেওয়া হয়।

Advertisement

ফলত এ বার ক্যাম্পাসে ক্যাম্পাসে ABVP-র এই কর্মসূচি ছাত্রীদের আদর্শগত ভাবে উদ্বুদ্ধ করার পরিকল্পনা বলেও অনুমান করা হচ্ছে। RSS-এর কার্যপদ্ধতিতে শরীরচর্চা, নিয়মানুবর্তিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ২টি বিষয়। প্রতিদিনের ১ ঘণ্টার সান্ধ্য বা প্রাতঃকালীন শাখায় শরীরচর্চা একটি আবশ্যিক বিষয় হিসেবে থাকে। স্বয়ংসেবকদের মধ্যে শৃঙ্খলা, দলগত মনোভাব, আত্মনিয়ন্ত্রণ, এবং মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটানো চেষ্টা করে RSS। সে ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি এই বিষয়গুলি মহিলাদের মধ্যে দেখতে চায় তারা। এ বার দেখার যাদবপুর, প্রেসিডেন্সির মতো বিশ্ববিদ্যালয়ে এই ৩ দিনের কর্মসূচি তারা কী ভাবে পালন করে। 

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement