Advertisement

RG Kar Issue-Aparna Sen: 'পুলিশের ভূমিকা নিয়েও...' আর জি কর কাণ্ডে মুখ খুললেন অপর্ণা, নিশানায় রাজ্য সরকারও

RG Kar Issue-Aparna Sen: আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে গোটা শহর ক্ষোভের আগুনে জ্বলছে। সোমবার থেকেই কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। সাধারণ মানুষও প্রতিবাদে সরব হয়েছেন। বাদ নেই টলিউড সেলেবরাও। সকলেই নিজেদের মতন করেই প্রতিবাদে যোগ দিয়েছেন।

অপর্ণা সেন মুখ খুললেন আরজি কর কাণ্ডেঅপর্ণা সেন মুখ খুললেন আরজি কর কাণ্ডে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Aug 2024,
  • अपडेटेड 11:54 AM IST
  • প্রসঙ্গত, এই অপর্ণা সেনের হাতেই ২০২১ সালে তৈরি হয়েছে দ্য রেপিস্ট সিনেমাটি।

আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে গোটা শহর ক্ষোভের আগুনে জ্বলছে। সোমবার থেকেই কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। সাধারণ মানুষও প্রতিবাদে সরব হয়েছেন। বাদ নেই টলিউড সেলেবরাও। সকলেই নিজেদের মতন করেই প্রতিবাদে যোগ দিয়েছেন। হাসপাতালে এক কর্তব্যরত চিকিৎসকের এমন পরিণতি কেউই মেনে নিতে পারছেন না। আর এবার নিবেদিতা অনলাইন ইউটিউব চ্যানেলের কাছে মুখ খুললেন পরিচালক তথা অভিনেত্রী অপর্ণা সেন। 

প্রসঙ্গত, এই অপর্ণা সেনের হাতেই ২০২১ সালে তৈরি হয়েছে 'দ্য রেপিস্ট' সিনেমাটি। এই ছবিতে দেখানো হয়েছিল সমাজ কীভাবে এক ব্যক্তিকে ধর্ষকে পরিণত করে। এবার আরজি করের ঘটনায় নিবেদিতা অনলাইন ইউটিউব চ্যানেলের কাছে মুখ খুললেন পরিচালক-অভিনেত্রী। শুধু তাই নয়, তিনি বেশ কিছু প্রশ্নও তুলেছেন এই ঘটনায়। আর জি কর সরকারি হাসপাতালে মৃতা চিকিৎসকের দুর্ঘটনা রাতের ঘুম কেড়ে নিয়েছে তাঁর। মহিলাদের সুরক্ষার দাবি জানিয়েছেন তিনি। 

নিবেদিতা অনলাইনে অপর্ণা সেন বলেন, 'যে নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটল সেটা খবরে দেখেশুনে প্রথমে যেন একেবারে স্তব্ধ হয়ে যেতে হয়। মনে হয়, এরপর আর বলার কিছু নেই। কিন্তু বলার তারপরেও অনেক কিছুই থেকে যায়। অন্যান্য নাগরিকের মতো আমারও প্রশ্ন যে কেন মেয়েদের এইভাবে অরক্ষিতভাবে কাজ করে যেতে হবে সর্বত্র? কেন যথেষ্ট সিসিটিভি ব্যবস্থা থাকবে না। এই যে অবহেলার দায়, এই দায় কি সরকার নেবে? সরকারকেই নিতে হবে কারণ এটা সরকারি হাসপাতাল ঘটনাটি ঘটেছে।' 

নিবেদিতা অনলাইনে অপর্ণা সেন আরও বলেন, 'ছাত্র-ছাত্রীদের যে দাবি তার সঙ্গে সর্বতোভাবে আমি একমত। আমি তাঁদের সম্পূর্ণভাবে সমর্থন করছি। সরকার অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করুক এবং দোষীকে দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি দিক। সেই সঙ্গে, আরও একটা তদন্ত হওয়া উচিত যেটা অতনু ভট্ট তাঁর দেওয়ালে (ফেসবুকে) লিখেছেন, তাঁর সঙ্গে আমি একমত পোষণ করে বলছি যে, পুলিশের ভূমিকা নিয়েও একটা তদন্ত হওয়া প্রয়োজন। আমার প্রশ্ন–মৃতাকে ওরকম রক্তাক্ত অবস্থায় পেয়েও প্রথমে পুলিশ কেন বলল সেটা আত্মহত্যার ঘটনা। কীসের ভিত্তিতে এই ঘোষণা, সেটা জানান অধিকার আমাদের আছে। দ্বিতীয়ত, পুলিশ কেন মৃতার বাড়িতে ফোন করে বললেন এটা আত্মহত্যা? কার নির্দেশে এই ঘটনা ঘটল? তৃতীয়ত, পুলিশ কেন তড়িঘড়ি ময়নাতদন্ত করতে ব্যস্ত হয়ে উঠল? যে হাসপাতালে ঘটনাটি ঘটল, সেই হাসপাতালেই কেন ময়নাতদন্তের প্রস্তাব উঠল? এরকম অনেক প্রশ্ন আমাদের ভাবাচ্ছে। নাগরিক হিসেবে এই প্রশ্নের উত্তর জানার অধিকার আমাদের আছে। সরকারের কাছে আমাদের দাবি, এই ঘটনার তদন্ত হোক। পুলিশের ভূমিকার তদন্ত হোক। মেয়েদের সুরক্ষার ব্যবস্থা হোক যুদ্ধকালীন তৎপরতায়।'

Advertisement

তবে শুধু অপর্ণা সেন নয়, আরজি কর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সরব হয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, মিমি চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, সোহিনী সরকারের মতো অভিনেত্রীরা। প্রসঙ্গত, আরজি কর মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল সন্দীষ ঘোষ ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। ৪ ইন্টার্ন ডাক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে তলবও করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার হয়েছে সঞ্জয় রায় নামে এক সিভিক পুলিশ।

Read more!
Advertisement
Advertisement