Advertisement

Adani’s Investment in Bengal: রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বড় বিনিয়োগ, নিউটাউনে ২০০০ বেডের হাসপাতালে বানাচ্ছে আদানি

বাংলায় রাজনৈতিক পালাবদলের কয়েক সপ্তাহের মধ্যেই স্বাস্থ্য পরিকাঠামোয় বড়সড় বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী। কলকাতার নিকটবর্তী নিউ টাউনে ২,০০০ শয্যার একটি হাসপাতাল তৈরি করবে আদানিরা। নিজেই সে খবর জানালেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই হাসপাতালের ২,০০০ শয্যার মধ্যে ১,০০০ শয্যা দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য সংরক্ষিত থাকবে।

রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে বড় চমক শুভেন্দু সরকারেররাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে বড় চমক শুভেন্দু সরকারের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jul 2026,
  • अपडेटेड 9:21 AM IST


বাংলায় রাজনৈতিক পালাবদলের কয়েক সপ্তাহের মধ্যেই স্বাস্থ্য পরিকাঠামোয় বড়সড় বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী। কলকাতার নিকটবর্তী নিউ টাউনে ২,০০০ শয্যার একটি হাসপাতাল তৈরি করবে আদানিরা। নিজেই সে খবর জানালেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই হাসপাতালের ২,০০০ শয্যার  মধ্যে ১,০০০ শয্যা দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য সংরক্ষিত থাকবে। 

গত দুই মাসে রাজ্যে তাঁর সরকারের গৃহীত উদ্যোগগুলির রূপরেখা তুলে ধরার সময়, শনিবার নিজের বিধানসভা কেন্দ্র  ভবানীপুরে  নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে এক আলাপচারিতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণাটি করেন। তিনি বলেন, 'আদানি গ্রুপ নিউ টাউনে ২,০০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণের লিখিত প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে ১,০০০ শয্যা দরিদ্রদের জন্য এবং আরও ১,০০০ শয্যা বাণিজ্যিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হবে।' আলিপুর সিটিজেনস অ্যাসোসিয়েশনের আয়োজিত এই আলাপচারিতায় নাগরিক সমাজের সদস্য এবং বেশ কয়েকজন ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন। তবে এই চিকিৎসা কেন্দ্রের জন্য প্রস্তাবিত বিনিয়োগ, প্রকল্পের ব্যয় বা সময়সীমা সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

 প্রসঙ্গত, পূর্বতন সরকারের আমলে তাজপুরে গভীর সমুদ্র বন্দরে বিনিয়োগে আগ্রহী হয়েছিল আদানি গোষ্ঠী। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। এ বার  নতুন সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী হয়েছে তারা। উল্লেখ্য, সিঙ্গুর থেকে টাটা গোষ্ঠী চলে যাওয়ার পর রাজ্যে তেমন ভাবে আর কোনও বড় বিনিয়োগ আসেনি। তৃণমূল জমানার গত দেড় দশকে রাজ্যে বিনিয়োগ-চিত্র ক্রমশ খারাপ রয়েছে। এ অবস্থায় রাজ্যে শিল্প এবং বিনিয়োগের হাল ফেরাতে শুরু থেকেই তৎপর হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন বিজেপি সরকার। সেই ভাবনার প্রতিফলন রয়েছে রাজ্য বাজেটেও। শনিবারও শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের জন্য এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে সব আছে। সব সুযোগসুবিধা আছে। নির্দিষ্ট প্রস্তাব নিয়ে আসুন। জমি আপনার হাতে রয়েছে, না কি জমি দরকার, তা আমাদের জানান। এলাকা চিহ্নিত করে আসুন। কী কী সাহায্য চাই, তা আমাদের জানান।' বিনিয়োগকারী এবং শিল্পপতিদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর আহ্বান, 'আপনারা আসুন। আপনাদের ঘনিষ্ঠদের অনুপ্রাণিত করুন। এখানে বিনিয়োগ হওয়া দরকার। আমাদের শিল্পোন্নয়ন নিগমের সঙ্গে, শিল্পমন্ত্রীর সঙ্গে দেখা করুন।'

Advertisement

সূত্রের খবর, নিউ টাউনের অ্যাকশন এরিয়া-২-এ  অন্তত ২,৫০০ কোটি টাকা বিনিয়োগে এই অত্যাধুনিক হেলথ সিটি গড়ে তুলতে চলেছে আদানি গোষ্ঠী। সংস্থার  মালিকানাধীন ৫১ একর জমির উপর গড়ে উঠবে এই প্রকল্প। অলাভজনক (Not-for-Profit) উদ্যোগ হিসেবে তৈরি হওয়া এই স্বাস্থ্য নগরীর নাম হতে পারে 'আদানি আরোগ্য মন্দির'। প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ২,৫০০ কোটি টাকা হলেও ভবিষ্যতে সেই অঙ্ক আরও বাড়তে পারে বলেও জানা গিয়েছে।

Read more!
Advertisement
Advertisement