Advertisement

Adhir Chowdhury : 'মুসলমানদের জন্য নমাজ বন্ধ আর মোদীর জন্য রেডরোডে ছাড় কেন?' প্রশ্ন অধীরের

বুধবার অধীর অভিযোগ করেন, ইদের দিনে রেডরোডে নমাজ পড়া হতো। সেটা নিয়ে হিন্দু বা মুসলিমদের কোনও অভিযোগ ছিল না। কিন্তু সরকার ধর্মীয় বিভাজন করতে সেখানে নমাজ না করানোর সিদ্ধান্ত নেয়।

Narendra Modi,Adhir Ranjan ChowdhuryNarendra Modi,Adhir Ranjan Chowdhury
Aajtak Bangla
  • বহরমপুর ,
  • 17 Jun 2026,
  • अपडेटेड 4:31 PM IST
  • অধীরের আরও দাবি, রেডরোডের নমাজ বন্ধ করার সময় তো যান চলাচলের ব্যাঘাতের কারণকে সামনে আনা হয়েছিল
  • এখন বন্ধ থাকলে কি মানুষ স্বচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে?

আগামী রবিবার ২১ জুন রেডরোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দিবসের এই কর্মসূচির জন্য রেড রোড সাত দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, মুসলিমদের ইদের নমাজের জন্য রেডরোড দেওয়া হয়নি। অথচ এখন প্রধানমন্ত্রী সেই রাস্তাতেই যোগ দিবস পালন করবেন। এটা দ্বিচারিতা। 

বুধবার অধীর অভিযোগ করেন, ইদের দিনে রেডরোডে নমাজ পড়া হতো। সেটা নিয়ে হিন্দু বা মুসলিমদের কোনও অভিযোগ ছিল না। কিন্তু সরকার ধর্মীয় বিভাজন করতে সেখানে নমাজ না করানোর সিদ্ধান্ত নেয়। অধীরের কথায়, 'কুরবানি বা ইদের দিনে এখানে যুগ যুগ ধরে নমাজ পড়া হোতো। কারও কোনও অসুবিধে ছিল না। কলকাতা খুব ঘিঞ্জি জায়গা। তাই রেডরোডের ফাঁকায় গিয়ে নমাজ পড়া হত। তাও কয়েক ঘণ্টার জন্য। সরকার বলল, এখানে নমাজ পড়লে রাস্তা বন্ধ  থাকে। গাড়ি চলাচল হয় না। তাই বন্ধ। অথচ এখন মোদীজির আসনের জন্য রেডরোড বন্ধ করা হচ্ছে। সেটা কোন অধিকারে? সরকার এটা কীভাবে পারে?' 

অধীরের আরও দাবি, রেডরোডের নমাজ বন্ধ করার সময় তো যান চলাচলের ব্যাঘাতের কারণকে সামনে আনা হয়েছিল। এখন বন্ধ থাকলে কি মানুষ স্বচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে? তিনি বলেন, 'বাংলার মানুষ কি সরকারকে বলেছে যে রেডরোড বন্ধ থাকলে কোনও অসুবিধে হবে না?' 

বিজেপি বা তৃণমূল বাংলায় ধর্মের রাজনীতি করছে। এমন অভিযোগ আগেও করেছেন অধীর। তবে এদিন তিনি একতরফাভাবে বিজেপিকে আক্রমণ করেন। বলেন, 'বিজেপি এখানে সংকীর্ণতার রাজনীতি করছে। সেটা সবাই বুঝতে পারছে। এমন সংস্কৃতি এখানকার ছিল না। এখন সেটাই হচ্ছে।' 

প্রসঙ্গত, ইতিমধ্যেই রেডরোডে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেই কারণে গত রবিবার রাত ১০টা থেকে আগামী রবিবার ২১ জুন পর্যন্ত রেড রোডে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী ছাড়াও অনেক কেন্দ্রীয় মন্ত্রী এবং অন্য রাজ্যের বড় বড় নেতারাও এতে অংশগ্রহণ করার কথা। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement