Advertisement

Durga Puja Pandal Closed: দেখা যাবে না সন্তোষ মিত্র স্কোয়্যারের লাইট অ্যান্ড সাউন্ড, চেতলা অগ্রণী সহ কোন কোন প্যান্ডেল বন্ধ?

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার শহরের একের পর এক বড় পুজো মণ্ডপ পরিদর্শন করছে কলকাতা পুলিশের টিম। দেখা যাবে না সন্তোষ মিত্র স্কোয়্যারের লাইন্ড অ্যান্ড সাউন্ড, চেতলা অগ্রণী সহ কোন কোন প্যান্ডেল বন্ধ?

সন্তোষ মিত্র স্কোয়্যার (বাঁ দিকে), অ্যালেন পার্ক (ডান দিকে)সন্তোষ মিত্র স্কোয়্যার (বাঁ দিকে), অ্যালেন পার্ক (ডান দিকে)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Oct 2026,
  • अपडेटेड 3:16 PM IST
  • দেখা যাবে না সন্তোষ মিত্র স্কোয়্যারের লাইন্ড অ্যান্ড সাউন্ড
  • চেতলা অগ্রণী সহ একাধিক পুজো বন্ধ
  • চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার শহরের একের পর এক বড় পুজো মণ্ডপ পরিদর্শন করছে কলকাতা পুলিশের টিম। যাতে রয়েছেন IPS জাভেদ শামিম। সঙ্গে রয়েছেন দমকল বিভাগের মন্ত্রী কৌশিক চৌধুরী, DG অনুজ শর্মা। তাঁরে খতিয়ে দেখেন মণ্ডপের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পর্যবেক্ষণের পর পুজো উদ্যোক্তাদের জানানো হয়েছে একাধিক বদলের কথাও। এই তালিকায় রয়েছে টালা প্রত্যয়, কলেজ স্কোয়্যারের মতো একাধিক পুজো। কোন কোন পুজো মণ্ডপে আপাতত দর্শন বন্ধ রয়েছে? 

সন্তোষ মিত্র স্কোয়্যার: বিধায়ক সজল ঘোষের পুজো এবার 'বন্দে মাতরম' থিমে চমক দিয়েছে সকলকে। তবে সবচেয়ে আকর্ষণীয় লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটির সময় কমিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে উদ্যোক্তাদের। কারণ এই লাইট অ্যান্ড সাউন্ডের আকর্ষণেই কাতারে কাতারে লোক ভিড় জমাচ্ছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে তাই সাবধানতা অবলম্বন করা হয়েছে। তেমন হলে বন্ধও করে দেওয়া হতে পারে লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠানটি। 

শনিবারের বিপর্যয়ের পর সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিওতে সন্তোষ মিত্র স্কোয়্যার দেখতে আসা দর্শনার্থীদের ভিড়ে যেতে বলেন সজল ঘোষ। দ্বিতীয় সপ্তমীকে কি খোলা হবে প্যান্ডেল? সজল বলেন, 'আজ খুলব কি না জানি না। সেই মানসিকতাই নেই।'

কলেজ স্কোয়্যার: এই পুজো মণ্ডপের উদ্যোক্তাদের জানানো হয়েছে, এক্সিট গেটে কোনও ফুড স্টল রাখা যাবে না। পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থাও রাখতে হবে। VIP পাসের কোনও লাইন থাকবে না। 

হাতিবাগান সর্বজনীন: VIP পাস বাতিল করতে হবে। কোনও VIP এন্ট্রি চলবে না। 

টালা প্রত্যয়: এই পুজো মণ্ডপের ভিতর আলো বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

আপাতত কোন-কোন পুজো বন্ধ?
টালা প্রত্যয়, চেতলা অগ্রণীতে আপাতত দর্শকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আলিপুর সর্বজনীনও দর্শকদের জন্য আপাতত গেট বন্ধ রেখেছে। এই বছর পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে প্রথম পুজো করছেন BJP নেতা শঙ্কুদেব পাণ্ডা। সেই পুজোও আপাতত দর্শকদের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সপ্তমীর সন্ধ্যায় এই তালিকার অধিকাংশ মণ্ডপই ফের খুলে দেওয়া হতে পারে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement