Advertisement

Agnimitra Paul Park Street Milk: '৬ মাসের শিশু তো এক গামলা দুধ খাবে না!' তুমুল বিতর্কের মাঝে মন্তব্য অগ্নিমিত্রার

ফুটপাত দখলমুক্ত করতে হবে, নিজের অবস্থানে এভাবেই অনড় রইলেন অগ্নিমিত্রা পাল। পার্ক স্ট্রিটের ফুটপাতবাসী মহিলাকে তাঁর ৬ মাসের নাতির জন্য দুধ গরম করতে দেখে অগ্নিশর্মা হয়ে উঠেছিলেন অগ্নিমিত্রা। তারপর থেকেই সমালোচনার ঝড় বইছে। ঠিক কী সাফাই দিয়েছেন রাজ্যের পুর মন্ত্রী?

পার্ক স্ট্রিটে শিশুর দুধ গরম নিয়ে আপত্তি তোলেন অগ্নিমিত্রাপার্ক স্ট্রিটে শিশুর দুধ গরম নিয়ে আপত্তি তোলেন অগ্নিমিত্রা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Aug 2026,
  • अपडेटेड 11:51 AM IST
  • অগ্নিমিত্রা পাল নিজের অবস্থানে অনড়
  • ৬ মাসের শিশু এক গামলা দুধ খাবে না!
  • সমালোচনার মুখে এমনই মন্তব্য করলেন পুর মন্ত্রী

'এক গামলা দুধ তো আর ৬ মাসের শিশু খাবে না!' পার্ক স্ট্রিটের দুধ গরম বিতর্ক নিয়ে বিরোধীদের তীব্র সমালোচনার এভাবেই জবাব দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। 

শহরজুড়ে নানা অনিয়ম হাতেনাতে ধরতে দিনভর পরিদর্শনে বের হন অগ্নিমিত্রা পাল। সেই মতো শনিবার গিয়েছিলেন পার্ক স্ট্রিটে। ঘটনার সূত্রপাত সেখানেই। ফুটপাতে শিশুর জন্য এক মহিলাকে দুধ গরম করতে দেখে অগ্নিশর্মা হয়ে ওঠেন অগ্নিমিত্রা। কেন তারা ফুটপাতে সংসার পেতেছেন, কেন বাড়িতে থাকেন না, এই নিয়ে প্রশ্ন তুলে রীতিমতো তিরস্কার করেন ওই মহিলাকে। ফুটপাতের মধ্যে শিশুর জামা-প্যান্ট ঝুলতে দেখে নিজে সেগুলি সরিয়েও দেন পুর মন্ত্রী। নিজেই এই সম্পূর্ণ ঘটনার ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে অগ্নিমিত্রাকে বলতে শোনা যায়, 'মজা পেয়েছেন নাকি!' 

ফুটপাত দখলমুক্ত করতে চাইলেও শিশুর দুধ গরমে এভাবে আপত্তি তোলা নিয়ে অগ্নিমিত্রাকে তারপর থেকেই সমালোচনায় বিদ্ধ করেছে বিরোধী শিবির। কেউ কেউ এই আচরণে বিচক্ষণতার অভাবও দেখছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন প্রশিক্ষণ শিবিরে দলের নেতা-কর্মীদের নম্র ও বিনয়ী হওয়ার পরামর্শ দিচ্ছেন, তখম মন্ত্রিসভার সদস্যের এ হেন আচরণ নিয়ে নিন্দায় সরব বিরোধী পক্ষ। 

তবে এত সমালোচনার মাঝেও নিজের অবস্থানে অনড় অগ্নিমিত্রা। তাঁর বক্তব্য, 'এতে বিরোধীরা রাজনীতির রুটি সেঁকছে।' তাঁর আচরণ অসংবেদনশীল ছিল বলে যে অভিযোগ উঠেছে, তার সাফাই দিতে গিয়েও অগ্নিমিত্রার মুখে শোনা গিয়েছে বেআইনি ভাবে ফুটপাত দখলের কথা। অগ্নিমিত্রা বলেন, '৬ মাসের শিশু তো আর এক গামলা দুধ খাবে না! এরকম ব্যস্ত রাস্তার রাশে ৬ মাসের শিশু হামাগুড়ি দিচ্ছে, স্টোভে দুধ জাল দেওয়া হচ্ছে, বড় বিপদ ঘটলে দায় কে নেবে? ধুলো ময়লার মধ্যে আকাশের নীচে দুধ গরম করে শিশুকে খাওয়ালে তার স্বাস্থ্যেরই বা কী হবে? আর ওদের বাড়ি তো ধাপায়। তা হলে ধাপা থেকে পার্ট স্ট্রিটে দুধ গরম করতে আসতে হবে কেন? সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, ফুটপাত পথচারীদের জন্য।' তাঁর আরও বক্তব্য, 'দুধ কেন, খিচুড়ি বা পকোরা হলেও বলব। ফুটপাতে এটা করবেন না। আসলে ভাল কাজ করতে গেলে বাধা দিচ্ছে বিরোধীরা। এরপর একটা অ্যাক্সিডেন্ট হলে তো বিরোধীরাই সরকারের তুলোধনা করবে।'

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement