Advertisement

Agnimitra Paul: 'এ রকম ফুটপাথ দেখলে কেউ বিনিয়োগ করবে?' পার্কস্ট্রিট ইস্যুতে অগ্নিমিত্রার প্রশ্ন

পার্ক স্ট্রিটের ফুটপাতে দুধ গরম নিয়ে আপত্তির ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচিত হচ্ছেন অগ্নিমিচ্রা পাল। সেই ঘটনা নিয়ে ফের একবার সাফাই দিলেন তিনি। ঠিক কী বললেন ভিডিও বার্তায়?

অগ্নিমিত্রা পাল অগ্নিমিত্রা পাল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Aug 2026,
  • अपडेटेड 1:36 PM IST
  • পার্ক স্ট্রিট দুধ বিতর্ক নিয়ে ফের ভিডিও বার্তা
  • সাফাই দিলেন অগ্নিমিত্রা পাল
  • বিনিয়োগকারীদের নিয়ে কী বললেন পুর মন্ত্রী?

পার্ক স্ট্রিটে ৬ মাসের শিশুর দুধগরম নিয়ে আপত্তি তুলেছেন অগ্নিমিত্রা পাল। তবে শত সমলাচোনার মধ্যেও তিনি নিজের অবস্থানে অনড়। সাফ জানিয়ে দিলেন, সরকারের জায়গা দখল করা যাবে না। বিতর্ক তুঙ্গে উঠেছে পুর মন্ত্রীর আচরণ নিয়ে। অনেকেই দাবি করছেন, তিনি অসংবেদনশীল ব্যবহার করেছেন। এ প্রসঙ্গে সোমবার একটি ফেসবুক ভিডিও করে সমালোচনার কড়া জবাব দিলেন। 

ভিডিও বার্তায় পুর মন্ত্রী বলেন, 'কোনও বেআইনি নির্মাণ চলবে না। পরিষ্কার-ঝক
ঝকে রাস্তা থাকবে।'

এদিন অগ্নিমিত্রা পাল আরও বলেন, 'বিরোধীদের কান্নাকাটি শুনলাম। কেউ সেদিন একবাটি গুধ নিয়ে এগিয়ে যায়নি এই পরিবারের কাছে। সকলে রাজনীতির আগুনে রুটি সেঁতেছেন। ২৮ বছর কংগ্রেস, ৩৪ বছর CPIM, ১৫ বছর তৃণমূল কংগ্রেস, এরা শুধু মানুষকে ঠকিয়েছে। পয়লা নিয়ে ফুটপাতে হকার বসিয়েছে। দুর্নীতি করেছে যারা, তাদের থেকে আমি মানবিকতা শিখব না।' তাঁর সংযোজন, 'আমরা মানবিক, আমাদের  সরকার মানবিক। বিরোধীদের দেখে মানবিকতা শিখব। ফুটপাত না বড়লোকের, না গরিবের। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এটা পথচলতি সাধারণ মানুষের। তাই ফুটপাত মানুষের চলাফেরার জন্য ফ্রি রাখতে হবে। কারণ মানুষ চলাফেরার জন্য পরিচ্ছন্ন যায়।'

বিনিয়গ এবং কর্মসংস্থানে প্রসঙ্গে টেনে অগ্নিমিত্রা এদিন আরও বলেন, 'প্রথমে দর্শনধারী, তারপর গুণ বিচারি। বিদেশের ছাড়ুন, দেশের কোনও বিনিয়োগকারী এসে যদি দেখেন এই অবস্থায় ফুটপাত রয়েছে। তাহলে আসবে কোনও বিনিয়োগকারী?'

গত শনিবার দুপুরে পার্ক স্ট্রিটের ফুটপাতবাসী মহিলাকে তাঁর ৬ মাসের নাতির জন্য দুধ গরম করতে দেখে অগ্নিশর্মা হয়ে উঠেছিলেন অগ্নিমিত্রা। তারপর থেকেই সমালোচনার ঝড় বইছে।

 

Read more!
Advertisement
Advertisement