
ফের সংঘাতে তৃণমূলের দুই শিবির। এবার মমতা তৃণনমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন ঋতব্রত-তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান। বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেনামি সম্পত্তির অভিযোগ তুলেছেন আখরুজ্জামান।
কী অভিযোগ আখরুজ্জামানের?
বাঁকুড়া, উত্তরপাড়া, শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বেনামি সম্পত্তি রয়েছে বলে অভিযোগ তুলেছেন আখরুজ্জামান। তাঁর বক্তব্য, 'কল্যাণবাবুর বাড়িতে কেন এখনও ED, CBI, আয়কর বিভাগ যায়নি? আমি সংস্থাগুলিকে অনুরোধ করব, কল্যাণবাবুর বেআইনি কত সম্পত্তি রয়েছে, বাঁকুড়া থেকে শ্রীরামপুর, শ্রীরামপুর থেকে উত্তরপাড়া-সহ কলকাতায় কত ফ্ল্যাট, বেনামি স্থাবর-অস্থাবর সম্পত্তি করেছেন!' আইনজীবী হিসাবে কত টাকা ফিজ নিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই মামলার হাল কী? তিনি বা তার পরিবার কী এই মামলা লড়েছেন। অন্য আইনজীবীরা কি আদৌ সুযোগ পেয়েছেন? বিস্তারিত তথ্য জানতে চেয়ে ও ‘অস্বাভাবিকতার’ ভিত্তিতে তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিA দিয়েছেন ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসের আখরুজ্জামান।
প্রতিক্রিয়া কল্যাণের
বিধায়ক আখরুজ্জামানের এই পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি রীতিমত ‘বেইমান’ বলে কটাক্ষ ছুড়ে দেন আখরুজ্জামানকে। উত্তরপাড়ার সাংসদের বক্তব্য, 'আরে আমার আয়ের সোর্স যা আছে, তা ডিসক্লোজ় করা আছে। আমার ফ্ল্যাট-বাড়ি তো আজকের নয়! অনেক দিনের। ২০০৯ সালে শ্রীরামপুরে ফ্ল্যাট কিনেছি। উত্তরপাড়ায় ফ্ল্যাট কিনেছি ২০১০ সালে। ২০০৯ সালে কলকাতায় বাড়ি তৈরি করেছি। চিন্তার কী আছে? আমার যদি পারো ধরে নাও তুমি ভাই। তুমি তো হরিদাস পাল! নরেন্দ্র মোদী গত ১৪ বছরে CBI-ED দিয়ে কিছু করতে পারেনি। তুমি তো হরিদাস পাল আখরুজ্জামান। ED-কে ৪০ কোটি টাকা ঘুষ দিলে কেন?'
একইসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যাঁরা এই ধরণের অভিযোগ তুলছেন তাঁরাই আসলে রাজনৈতিক ভাবে দালালি করছেন। তাঁরা গদ্দার, বিশ্বাসঘাতকতা করেছেন। এখন এই সব বলে লাভ নেই। মানুষ যা বোঝার সব বুঝতে পারছে । উনি যা খুশি তাই করতে পারেন।