Advertisement

West Bengal Weather Update: দাবদাহের মাঝেই আসছে কালবৈশাখী, বুধবার পর্যন্ত টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?

ভোটের উত্তাপে ফুটছে বাংলা। সঙ্গে দোসর হয়েছে তাপদাহ। গরমের চোটে একবারে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যেই তাপমাত্রা পেরিয়ে গিয়েছে ৪০ ডিগ্রির গণ্ডি। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও রয়েছে। সব মিলিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগার। যদিও এমন দাবদাহের মধ্যেও ভাল খবর দিয়েছে হাওয়া অফিস। তাদের পক্ষ থেকে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে কালবৈশাখী ঝড়ও হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এতকিছুর পরও গরমের অস্বস্তি বজায় থাকবে।

পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেটপশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Apr 2026,
  • अपडेटेड 6:23 AM IST
  • গরমের চোটে একবারে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে
  • ইতিমধ্যেই তাপমাত্রা পেরিয়ে গিয়েছে ৪০ ডিগ্রির গণ্ডি
  • পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও রয়েছে

ভোটের উত্তাপে ফুটছে বাংলা। সঙ্গে দোসর হয়েছে তাপদাহ। গরমের চোটে একবারে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যেই তাপমাত্রা পেরিয়ে গিয়েছে ৪০ ডিগ্রির গণ্ডি। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও রয়েছে। সব মিলিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগার। যদিও এমন দাবদাহের মধ্যেও ভাল খবর দিয়েছে হাওয়া অফিস। তাদের পক্ষ থেকে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে কালবৈশাখী ঝড়ও হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এতকিছুর পরও গরমের অস্বস্তি বজায় থাকবে।

হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, উত্তর পূর্ব বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি। এছাড়া একটি অক্ষরেখাও রয়েছে পশ্চিমবঙ্গের উপর। উত্তর ওড়িশা পর্যন্ত সেটি বিস্তৃত। এর ফলে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো বাতাস রাজ্যে হু হু করে ঢুকে পড়ছে। যার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তৈরি হচ্ছে তাপপ্রবাহের পরিস্থিতি। যদিও স্থানীয়ভাবে মেঘ তৈরি হতে পারে। যার জেরে ঝড়বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। আর এটাই এই মুহূর্তের ভাল খবর। 

আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? 
বৃহস্পতিবার দক্ষিণের একাধিক জেলা, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে চালিয়ে ব্যাটিং করেছে গরম। আর সেই দাবদাহ পরিস্থিতি আজও বজায় থাকতে পারে। যদিও শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির আশা থাকছে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। তার গতিবেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিমি। 

যদিও কালবৈশাখীর দাপট বাড়বে শনিবার। ওই দিন ১২ জেলায় হতে পারে ঝড়বৃষ্টি। সেক্ষেত্রে ঘণ্টার ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইতে পারে। বিশেষত, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। যদিও শনিবার পশ্চিমের জেলাগুলিতে গরমজনিত অস্বস্তিও থাকতে পারে। 

এরপর আবার রবিবারও ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সেই দিন দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে। তবে সেই দিনও বজায় থাকবে গরম। 

Advertisement

সোমবার আরও বাড়তে পারে বৃষ্টির দাপট। ওই দিন দুই বর্ধমান থেকে শুরু করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া ও নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতি বুধবার পর্যন্ত চলবে। একাধিক জেলায় হতে পারে ঝড়বৃষ্টি।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? 
আজ কলকাতায় ঝড়বৃষ্টির আশা প্রায় নেই। এমনকী শনিবারও তেমন একটা ঝড়বৃষ্টি দেখবে না কল্লোলিনী। তবে রবিবার থেকে সোমবার পর্যন্ত ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইতে পারে। পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

উত্তরবঙ্গ কেমন থাকবে? 
উত্তরবঙ্গে এতটা গরম নেই। সেখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরের একাধিক জেলায়। দার্জিলিং এবং জলপাইগুড়িতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement