Advertisement

Durga Puja দেখতে কলকাতায় Amit Shah, যাবেন শ্রীভূমি-সহ এই ৪ জায়গায়

Amit Shah Kolkata Visit: দুর্গাপুজোয় দু'দিনের সফরে অমিত শাহ। শনিবার সন্ধ্যায় কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, শনিবার রাত ৮টা ১০ নাগাদ কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।

শনিবার রাত ৮টা ১০ নাগাদ কলকাতায় পৌঁছনোর কথা তাঁর। শনিবার রাত ৮টা ১০ নাগাদ কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Oct 2026,
  • अपडेटेड 1:32 PM IST
  • দুর্গাপুজোয় দু'দিনের সফরে অমিত শাহ।
  •  শনিবার সন্ধ্যায় কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
  • , শনিবার রাত ৮টা ১০ নাগাদ কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।

Amit Shah Kolkata Visit: দুর্গাপুজোয় দু'দিনের সফরে অমিত শাহ। শনিবার সন্ধ্যায় কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, শনিবার রাত ৮টা ১০ নাগাদ কলকাতায় পৌঁছনোর কথা তাঁর। রবিবার কলকাতা ও সংলগ্ন এলাকার একাধিক দুর্গাপুজো মণ্ডপে যাওয়ার কর্মসূচি রয়েছে। বেলুড় মঠ থেকে হাওড়ার বালি, উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ি হয়ে লেক টাউনের শ্রীভূমি; বিভিন্ন পুজো মণ্ডপে যাবেন।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাতে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার রাতে দক্ষিণ কলকাতার আলিপুরের একটি অতিথিশালায় থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার সকাল থেকে শুরু হবে তাঁর ঠাকুর দেখার পর্ব।

রবিবার বেলুড় মঠে 
সূত্রের খবর, রবিবার সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ বেলুড় মঠে যাওয়ার কথা শাহের। রামকৃষ্ণ মিশনের সদর দফতরে দুর্গাপুজো দেখবেন তিনি। এর পরে সকাল ১১টা ৩০ নাগাদ বালি দেশবন্ধু ক্লাবের পুজো মণ্ডপে যাওয়ার কথা তাঁর।

সেখান থেকে উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আড়াইশো বছরেরও বেশি পুরনো এই পুজো।

শেষ গন্তব্য শ্রীভূমি 
রবিবারের সফরে শাহের শেষ গন্তব্য লেক টাউনের শ্রীভূমি। সেখানে পুজো মণ্ডপ ঘুরে দেখার পর দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা তাঁর।

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর দুর্গাপুজোর সময়ে এই প্রথম রাজ্যে আসছেন অমিত শাহ। ফলে তাঁর সফরকে ঘিরে রাজনৈতিক মহলের আগ্রহ তুঙ্গে।   

Read more!
Advertisement
Advertisement