Advertisement

আমুল বেঙ্গল ডেয়ারি প্ল্যান্টের শিলান্যাস, আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠক, আজ কলকাতায় কী কী কর্মসূচি শাহের?

রবিবাসরীয় সফরে কলকাতায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমুল বেঙ্গল ডেয়ারি প্ল্যান্টের শিলান্যাস, আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠক-সহ একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রয়েছে শাহের।

রবিবাসরীয় সফরে কলকাতায় অমিত শাহরবিবাসরীয় সফরে কলকাতায় অমিত শাহ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jul 2026,
  • अपडेटेड 9:27 AM IST
  • উত্তরবঙ্গ সফর সেরে রাতেই কলকাতায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • শহরে দিনভর একাদিক কর্মসূচি রয়েছে শাহের।
  • গতকাল রাতে উত্তরবঙ্গ থেকে ফিরে আলিপুরের সৌজন্যতে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার উত্তরবঙ্গ সফর সেরে রাতেই কলকাতায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন দিনভর একাদিক কর্মসূচি রয়েছে শাহের। তারমধ্যে যেমন রয়েছে আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠক। তেমনই রয়েছে দুগ্ধ সংস্থার কারখানার শিলান্যাসও।

গতকাল রাতে উত্তরবঙ্গ থেকে ফিরে আলিপুরের সৌজন্যতে ছিলেন  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার সকাল সাড়ে ১০টায় এই সৌজন্য গেস্ট হাউসেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন শাহ। রাজ্যে সম্প্রতি গুণ্ডা দমন আইন লাগু হওয়ার ফলে এই বৈঠকের দিকে নজর রাখছেন বিশেষজ্ঞরা।

এরপর দুপুর দেড়টায় ন্যাশনাল লাইব্রেরিতে নবনির্মিত 'মিউজিয়াম অফ ওয়ার্ড' এর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একটি সূত্রের দাবি, প্রায় ৪৩ কোটি টাকা খরচ করে এই মিউজিয়াম তৈরি করা হয়েছে।

এরপর অমিত শাহ বিকেল সাড়ে ৩টে নাগাদ পৌঁছবেন  বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। সেখান থেকেই আমুল বেঙ্গল ডেয়ারি প্রকল্পের কারখানার শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এটি হতে চলেছে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন ইউনিট।

অন্যদিকে, গতকাল উত্তরবঙ্গ সফরে গিয়ে সীমান্ত সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, শনিবারের বৈঠকে চিকেনস নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে আলোচনা করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও সেই বৈঠকে হাজির ছিলেন  প্রশাসনিক আধিকারিক এবং উত্তরবঙ্গের জনপ্রতিনিধিরা। 

সূত্রের খবর, 'চিকেনস নেক' নিয়েও আলোচনা হয়। আসলে শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত করতে পাহাড় কেটে ও ভূগর্ভস্থ রেল-সুড়ঙ্গ তৈরি করে রেল পরিষেবা চালু হচ্ছে। বাংলা-সিকিম সীমান্তের রংপো পর্যন্ত সম্প্রসারিত করা হচ্ছে সেই পথ। সেটাকে সফলভাবে সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রক নজর দিচ্ছে যাতে 'চিকেনস নেক' এলাকায় সামরিক বাহিনীকে কোনও বাধার মুখে পড়তে না হয়। 

 

Read more!
Advertisement
Advertisement