Advertisement

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন না? আয় উল্লেখ করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

অন্নপূর্ণা যোজনার টাকা কোন মহিলারা পাবেন ও কারা পাবেন না তা নির্দিষ্ট করে বলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন তিনি।

শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Aug 2026,
  • अपडेटेड 10:36 PM IST
  • অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা
  • কারা টাকা পাবেন না, জানালেন শুভেন্দু

অন্নপূর্ণা যোজনার টাকা কোন মহিলারা পাবেন ও কারা পাবেন না তা নির্দিষ্ট করে বলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই জানান, আবেদনপত্রের ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে। যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে চলতি মাসের ১৭ তারিখ। 

মুখ্যমন্ত্রী জানান, ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে। তা শেষ করতে কাল পর্যন্ত সময় লাগবে। আগের মাসের থেকে বেশি সংখ্যক মহিলা টাকা পাবেন। চলতি মাসের ১৭ তারিখ থেকে টাকা পেতে শুরু করলেও আগামী মাস থেকে দ্বিতীয় সপ্তাহেই টাকা পেয়ে যাবেন উপভোক্তারা কারা টাকা পাবেন বা যোগ্য তা নিয়েও বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মোতাবেক-

  • এবার থেকে টাকা সেই সব মহিলারাই পাবেন, যাঁদের বয়স ২৫ থেকে ৬০। 
  • কেন্দ্র বা রাজ্য সরকারের কোনও বিধিবদ্ধ সংস্থায় কর্মরতরা এই টাকা পাবেন না। 
  • সরকার বা সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষাকর্মীর অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢুকবে না। 
  • স্থায়ী সরকারি চাকরি করলে বা পেনশনাররা এই তিন হাজার টাকা পাবেন না। 
  • যারা আয়কর দেন বছরে অর্থাৎ বছরে যে সব পরিবারের আয় বছরে ১২ লক্ষ টাকা, সেই সব বাড়ির সদস্যারা টাকা পাবেন না। 
  • যে মহিলা মাসে দশ হাজারের বেশি উপার্জন করেন, তিনিও অন্নপূর্ণা যোজনার অন্তর্ভুক্ত থাকবেন না। 
  • তবে কোনও মহিলা নিজে ১০ হাজারের বেশি আয় না করে যদি তাঁর স্বামী বা পরিবারের কেউ করে থাকেন তাহলে সেই মহিলাকে এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। 
  • ২৫ থেকে ৬০ বছরের মহিলারা যদি অন্য কোনও ভাতায় তিন হাজার টাকার কম পান, সেক্ষেত্রে তাঁদের দেওয়া হবে তিন হাজার টাকা। 
  • যাঁরা দিব্যাঙ্গ ভাতা পান তাঁরা অন্নপূর্ণা ও দিব্যাঙ্গ ভাতা পাবেন। পিএল কিষান সম্মান নিধির ক্ষেত্রেও  একই জিনিস প্রযোজ্য। 
  • গ্রামের ক্ষেত্রে নিয়মে শিথিলতা। গ্রামে কোনও মহিলার তিন কক্ষ বিশিষ্ট বাড়ি থাকলেও ভাতা পাবেন। 
  • ৭ পুরনিগম এলাকায়  বাসিন্দার ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না 

মুখ্যমন্ত্রী আরও জানান, এরপরও একটা অভিযোগ পোর্টাল থাকবে। সেখানে অভিযোগ করা যাবে। তার শুনানিও হবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর কথায়, 'অগাস্টে আশা করছি প্রকৃত প্রাপকদের হাতে অর্থ পৌঁছে দিতে পারব। অভিযোগ পোর্টাল চালু থাকবে। গাইডলাইনের বাইরে কেউ অর্থ পেলে অভিযোগ জানাবেন। যোগ্য দিদি না বোন বঞ্চিত হলে তাঁরাও পোর্টালে জানাতে পারবেন। এটা একটা নিয়মিত প্রক্রিয়া। আশা করি অগাস্টে টাকা পাওয়ার পর আপনারা খুশি হবেন।'    

Read more!
Advertisement
Advertisement