Advertisement

Aroop Biswas: টাকা নয়ছয় করা হত TMC-র অ্যাকাউন্টে? গুরুতর চিঠি অরূপের, রয়েছে চিটফান্ডের উল্লেখও

গত ১৬ জুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য চিঠি দেন অরূপ। যার নির্যাস, তৃণমূল কংগ্রেস এখন শুধু রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াইয়েই নয়, নিজেদের আর্থিক সম্পদের উপর নিয়ন্ত্রণ নিয়েও গভীর সঙ্কটে পড়েছে। দলের বিপুল সংখ্যক বিধায়ক ও সাংসদ প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করায় শীর্ষ নেতৃত্ব কার্যত চরম চাপে।

অরূপ বিশ্বাস।-ফাইল ছবিঅরূপ বিশ্বাস।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Jun 2026,
  • अपडेटेड 10:21 AM IST
  • কোন খাতে কত টাকা খরচ, অরূপ নাকি জানতেনই না
  • আর্থিক সম্পদের উপর নিয়ন্ত্রণ নিয়েও গভীর সঙ্কটে মমতা
  • তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে প্রায় ৫৩৪ কোটি টাকা

অরূপ বিশ্বাসেরও কি পালাবলের পালা? তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে ব্যাঙ্ককে চিঠি দিয়েছিলেন। সেই মতো ব্যাঙ্কও দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ ছিলেন অরূপ। অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া মানে সব লেনদেন বন্ধ। অরূপের এহেন পদক্ষেপের পরেই টালিগঞ্জের প্রাক্তন বিধায়ককে শোকজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এরপরেই শোকজের পাল্টা চিঠিতে বিস্ফোরক দাবি করলেন অরূপ।

কোন খাতে কত টাকা খরচ, অরূপ নাকি জানতেনই না

যুবভারতীতে লিওনেল মেসি কাণ্ড ঘিরে যখন অরূপ বিশ্বাসের বিপদ বাড়ছে, তখন তৃণমূল কংগ্রেসের টাকা খরচ নিয়ে একাধিক গুরুতর দাবি করলেন তিনি। অরূপের দাবি, চিটফান্ডের টাকা নয়ছয় হয়েছে। আগে থেকে সই করা চেকের টাকা খরচেও বিস্তর অসঙ্গতি রয়েছে। এমনকী কোষাধ্যক্ষ হওয়া সত্ত্বেও তিনি জানতেনই না, কোথায় কত টাকা খরচ করা হচ্ছে, কেন করা হচ্ছে। দলীয় তহবিলের টাকা কোথায়, কীভাবে খরচ হচ্ছে, তাঁকে নাকি অবগত করা হত না। সেই কারণেই তিনি অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি দিয়েছেন। 

আর্থিক সম্পদের উপর নিয়ন্ত্রণ নিয়েও গভীর সঙ্কটে মমতা

গত ১৬ জুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য চিঠি দেন অরূপ। যার নির্যাস, তৃণমূল কংগ্রেস এখন শুধু রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াইয়েই নয়, নিজেদের আর্থিক সম্পদের উপর নিয়ন্ত্রণ নিয়েও গভীর সঙ্কটে পড়েছে। দলের বিপুল সংখ্যক বিধায়ক ও সাংসদ প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করায় শীর্ষ নেতৃত্ব কার্যত চরম চাপে। প্রশাসনিক নিয়ন্ত্রণ, সাংগঠনিক কর্তৃত্ব এবং দলের ভবিষ্যৎ, সবকিছুই এখন বড়সড় অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে রয়েছে।

অরূপ বিশ্বাসকে সরিয়ে বর্তমানে কালীঘাট তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ করা হয়েছে রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। এহেন পরিস্থিতিতে জল্পনা তৈরি হয়েছে অরূপের গতিবিধি নিয়ে। ওয়াকিবহাল মহলের একাংশের বক্তব্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের উদ্যোগে বিদ্রোহী তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন অরূপ। যদিও বিধায়ক কুণাল ঘোষের কথায়, 'অরূপ বিশ্বাস দলের বাইরে গিয়েছে বলে তো খবর পাইনি।'

Advertisement

তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে প্রায় ৫৩৪ কোটি টাকা

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৫৩৪ কোটি টাকা রয়েছে বলে দলীয় সূত্রের খবর। বিধানসভায় নতুন শিবির তৈরি হওয়ার পর এই বিপুল টাকার ওপর আইনি অধিকার জানাতে সক্রিয় হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তাঁর শিবিরের নেতারা। ঋতব্রতরা এই টাকা নিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন, এমন আশঙ্কা তৈরি হতেই মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন, অন্য একটি বন্ধু রাজনৈতিক দলকে সাময়িক ভাবে এই গোটা টাকাটা ট্রান্সফার করে দিতে। কিন্তু ঋতব্রত গোষ্ঠী পাল্টা অরূপ বিশ্বাসকে চিঠি দেয়, আবেদন জানায়, তিনি যেন অবিলম্বে ব্যাঙ্কে চিঠি লিখে অ্যাকাউন্টের সমস্ত লেনদেন বন্ধ রাখার অফিশিয়াল অনুরোধ জানান। 

আম জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো হুমায়ুন কবীরের বক্তব্য, 'আমার মনে হচ্ছে, বিধানসভায় তৃণমূলের আরেক গোষ্ঠীকে বাইরে থেকে সাহায্য করছেন অরূপ বিশ্বাস। কারও উনি নিজে তো জিততে পারেননি।' 

Read more!
Advertisement
Advertisement