Advertisement

অটো ভাড়া বাড়ল কলকাতার ৫ রুটে, কত টাকা? চার্ট রইল

শহর কলকাতায় ফের বাড়ল অটো ভাড়া। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে গ্যাসের দাম বৃদ্ধি পেতেই কলকাতায় চড়ছে অটোর ভাড়াও। অটো চালকদের দাবি, ভাড়া বৃদ্ধি করা ছাড়া আর উপায় নেই।

কলকাতায় ফের বাড়ল অটো ভাড়াকলকাতায় ফের বাড়ল অটো ভাড়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Mar 2026,
  • अपडेटेड 11:18 AM IST
  • শহর কলকাতায় ফের বাড়ল অটো ভাড়া।
  • বিধাননগরে বেশিরভাগ রুটেই সোমবার থেকে অটো ভাড়া ২-৫ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
  • কোন রুটে কত টাকা ভাড়া বাড়ল?

শহর কলকাতায় ফের বাড়ল অটো ভাড়া। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে গ্যাসের দাম বৃদ্ধি পেতেই কলকাতায় চড়ছে অটোর ভাড়াও। অটো চালকদের দাবি, ভাড়া বৃদ্ধি করা ছাড়া আর উপায় নেই। বিধাননগরে বেশিরভাগ রুটেই সোমবার থেকে অটো ভাড়া ২-৫ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বলে সূত্রের খবর। কোন রুটে কত টাকা ভাড়া বাড়ল? জেনে নেওয়া যাক

উল্টোডাঙা থেকে সেক্টর ৫: এই রুটে অটো ভাড়া বেড়েছে ৫ টাকা। ফলে যাত্রীদের এখন ৩৫ টাকার বদলে ৪০ টাকা দিতে হবে।

মানিকতলা থেকে ফুলবাগান: এই রুটে ২ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। ফলে মানিকতলা থেকে ফুলবাগান যেতে হলে ভাড়া দিতে হবে ১৭ টাকা।

ফুল বাগান থেকে গিরিশপার্ক: এই রুটে অটো ভাড়া বেড়েছে ৩ টাকা। ফলে নতুন ভাড়া দিতে হবে ২৩ টাকা।

উল্টোডাঙা থেকে ট্যাঙ্ক নং ১২: এই রুটে ভাড়া ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। নতুন ভাড়া ২৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০ টাকা।

ট্যাঙ্ক নং ১৩ থেকে ফুলবাগান: এই রুটে ভাড়া বৃদ্ধি করা হয়েছে ২ টাকা। ফলে ট্যাঙ্ক নং ১৩ থেকে ফুলবাগান পর্যন্ত অটোর ভাড়া ১৪ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬ টাকা।

অটোর ভাড়া কত টাকা বাড়ল?

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে কলকাতায় অটো LPG-র দাম রকেটের বেগে বেড়েছে। গত ৯ দিনে কলকাতায় অটোর গ্যাসের দাম বেড়েছে দু'দফায় মোট ১৩ টাকা। ফলে এই অতিরিক্ত খরচ তুলতে গিয়ে নাকাল হতে হচ্ছে অটো চালকদের। আর তাই ভাড়া বৃদ্ধির রাস্তায় হাঁটল অটো চালকরা।


 

Read more!
Advertisement
Advertisement