Advertisement

Bakri Eid Namaz: আর নয় রেড রোড, এবার ব্রিগেড, ইদের নমাজের জায়গা বেছে দিল BJP সরকার

আর রেড রোড নয়, এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নমাজ পাঠ করা হবে। বকরি ইদ উপলক্ষে বৃহস্পতিবার ব্রিগেডেই নমাজ পাঠের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। রাস্তা ব্লক করে এই নমাজ পাঠের কর্মসূচি বন্ধ করে বিকল্প ব্যবস্থা করস নবান্ন।

রেড রোডে নমাজ (ফাইল ফটো) রেড রোডে নমাজ (ফাইল ফটো)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 May 2026,
  • अपडेटेड 12:30 PM IST
  • এবার ব্রিগেডে নমাজ পাঠ
  • বন্ধ হল রেড রোডের কর্মসূচি
  • বিকল্প বন্দোবস্ত করল নবান্ন

এবার হাজার হাজার মুসলিম ধর্মপ্রাণ মানুষ বকরি ইদের নমাজ পাঠ করবেন ব্রিগেড ময়দানে। রেড রোডের বিকল্প হিসেবে এই স্থানই চিহ্নিত করে দিয়েছে রাজ্য সরকার। 

রেড রোড চত্বরে বরাবরই পাঠ হয় ইদের নমাজ। তৃণমূল জমানায় এই ধর্মীয় সমাবেশ রাজনৈতিক মাত্রাও পেয়েছিল, কারণ একাধিকবার খোদ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে ইদের নমাজে। মাথায় কাপড় দিয়ে প্রতি বছর ইদের সকালে রেড রোডের মঞ্চে তাঁর উপস্থিতি চর্চার বিষয়বস্তু ছিল। তবে রাজ্যের আরও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যকে অবশ্য কখনও ইদের নমাজের মঞ্চে দেখা যায়নি।  

ছাব্বিশের বকরি ইদে চেনা ছবি সম্পূর্ণ বদলে যেতে চলেছে। রাজ্যে সরকার বদলের পরেই রাতারাতি ইদের নমাজের স্থানবদল করা হল। রেড রোডের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে ভারতীয় সেনাবাহিনীর হাতে। সেখানে সামরিক কুচকাওয়াজ ছাড়া যে কোনও বড় ধরনের উৎসব বা অনুষ্ঠানের জন্য ফোর্ট উইলিয়ামের সবুজ সংকেত পাওয়া বাধ্যতামূলক। সেনা সূত্রের খবর, গত বছরই নমাজের প্রধান আয়োজক সংস্থা ‘খিলাফত কমিটি’-কে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে, কৌশলগত নিরাপত্তার স্বার্থে রেড রোডে আর নমাজ পড়ার অনুমতি দেওয়া সম্ভব নয়। তবে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেনা কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ জানানোর পর, সেবার ‘শেষবারের মতো’ ছাড়পত্র দেওয়া হয়েছিল।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রকাশ্যে নমাজ পাঠ আগেই বন্ধ করেছে সরকার। তবে ভারতের সংবিধান যেহেতু প্রত্যেক নাগরিককে স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার দিয়েছে, তাই এত বড় ধর্মীয় জমায়েতের জন্য একটি বিকল্প ও নিরাপদ জায়গার ব্যবস্থা করেছে শুভেন্দু অধিকারীর প্রশাসন। বিকল্প হিসেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইদের নমাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে। এই বিষয়ে খিলাফত কমিটি সহ সংশ্লিষ্ট আয়োজকদেরও আগাম বার্তা দিয়েছে নবান্ন। 

​সম্প্রতি ব্রিগেডের মাঠে বড় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হয়েছে। BJP ক্ষমতার আসার আগেই সেখানে অনুষ্ঠিক হয়েছে লক্ষ কণ্ঠে গীতাপাঠ। এবার হবে নমাজ পাঠ। আইনশৃঙ্খলার সামগ্রিক দিক এবং ট্রাফিক নিয়ন্ত্রণ খতিয়ে দেখে এত বড় জমায়েতের জন্য ব্রিগেডের মাঠই সবচেয়ে বাস্তবসম্মত মনে করছে রাজ্য সরকার। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement