Advertisement

Sarsuna Murder: সরশুনায় যুবকের হাত-পা বাঁধা দেহ, সোমবার থেকে ছিলেন নিখোঁজ

বেহালার সরশুনায় মঙ্গলবার সকালে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। গতকাল থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিল বলে জানা যাচ্ছে। মঙ্গলবার সকালে ল্যান্ডের মাঠের কাছে দেহটি পড়ে থাকতে দেখা যায়।

 সরশুনায় মিলল যুবকের হাত-পা বাঁধা দেহ সরশুনায় মিলল যুবকের হাত-পা বাঁধা দেহ
  • 15 Feb 2022,
  • अपडेटेड 3:58 PM IST
  • বেহালার সরশুনায় মঙ্গলবার সকালে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল
  • গতকাল থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিল বলে জানা যাচ্ছে
  • মঙ্গলবার সকালে ল্যান্ডের মাঠের কাছে দেহটি পড়ে থাকতে দেখা যায়

বেহালার সরশুনায় মঙ্গলবার সকালে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। গতকাল থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিল বলে জানা যাচ্ছে। মঙ্গলবার সকালে  ল্যান্ডের মাঠের কাছে দেহটি পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরশুনার ক্ষদিরাম পল্লীর বাসিন্দা  নবীন শীল নামে এক ব্যক্তি তাঁর ভাইয়ের নিখোঁজের খবর জানান। ভাই জয়দেব শীলের সোমবার থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয় বাগপোতার ল্যান্ডের মাঠ এলাকায়। ওই ব্যক্তির দেহে আঘাতের চিহ্ন আছে বলে জানা যাচ্ছে। 

দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সরশুনা থানা। জয়দেবের মৃত্যুর পেছনে কারণ কী তা জানার চেষ্টা চলছে। এর সঙ্গে পরকীয়া ঘটিত কোনও বিষয় রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। জানা যাচ্ছে জয়দেবের  সঙ্গে এক বৌদির বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। তাই সেই সমস্ত বিষয় গুলো এখন খতিয়ে দেখা হচ্ছে। 

 

Read more!
Advertisement
Advertisement