
শহরের ভিড়, কোলাহল, মিউজিকের দৌরাত্ম্যের ঠিক বিপরীত দুর্গাপুজোর অনুভূতি পেতে অনেকেরই প্রথম পছন্দ বেলুড় মঠ। এবছর ১৬ অক্টোবর ষষ্ঠীর দিন ভোর ৬টায় কল্পারম্ভ থেকে শুরু হচ্ছে দেবীর পুজো। চলবে ২১ অক্টোবর প্রতিমা নিরঞ্জন পর্যন্ত। এরমধ্যেই রয়েছে অঞ্জলি, সন্ধিপুজো, কুমারী পুজোও। ঠিক কখন কখন বেলুড় মঠে কী অনুষ্ঠান রয়েছে, দেখে নিন
১৬ অক্টোবর, শুক্রবার - ষষ্ঠী: সকাল ৬টায় হয়েছে কল্পারম্ভ। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হয়েছে শ্রীশ্রীমা দুর্গার বোধন।
১৭ অক্টোবর, শনিবার - বিশেষ পূজা: সকাল ৫টা ৪০ মিনিটে পুজো শুরু। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হবে আমন্ত্রণ ও অধিবাস।
১৮ অক্টোবর, রবিবার - সপ্তমী: ভোর ৫টা ৪০ মিনিটে পুজো শুরু হবে। এই দিন থেকেই মূল দুর্গাপুজোর পর্ব শুরু।
১৯ অক্টোবর, সোমবার - মহাষ্টমী: ভোর ৫টা ৪০ মিনিটে পুজো শুরু। সকাল ৯টায় কুমারী পুজো এবং সকাল ১০টা ২৮ মিনিট থেকে ১১টা ১৬ মিনিট পর্যন্ত সন্ধিপুজো অনুষ্ঠিত হবে।
২০ অক্টোবর, মঙ্গলবার — মহানবমী: সকাল ৫টা ৪০ মিনিটে পুজো শুরু হবে। শ্রীশ্রীমা দুর্গার ভোগারতির পর হোম অনুষ্ঠিত হবে।
২১ অক্টোবর, বুধবার- বিজয়া দশমী: সকাল ৬টা ৩০ মিনিটে পুজো শুরু। সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে দর্পণ বিসর্জন হবে। সন্ধ্যায় শ্রীশ্রীঠাকুরের আরতির পর প্রতিমা নিরঞ্জন ও শান্তিজল প্রদান করা হবে।
ভোগের প্রসাদ পাবেন কখন?
সপ্তমী, অষ্টমী এবং নবমীর দিন অর্থাৎ ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ভোগের প্রসাদ পেতে পারেন দর্শনার্থীরা। দুপুর ১২টা থেকে মা সারদা সদাব্রত ভবনে দেওয়া হবে ভোগ প্রসাদ।
অনলাইনে প্রণামী জমা দেবেন কী করে?
আজকাল অনলাইনের দুনিয়ায় কোনও ভক্ত প্রণামী দিতে চাইলে অনলাইনে বেলুড় মঠে প্রণামী দিতে পারেন। https://donations.belurmath.org/ ওয়েবসাইটে গিয়ে প্রণামী জমা করতে পারেন। সর্বনিম্ন ১০০ টাকা থেকেই অনুদান দিতে পারেন কোনও ভক্ত। এখানে দানের পরিমাণ নয়, মনের ভক্তিই আসল শ্রদ্ধার্ঘ।