Advertisement

রক্তাক্ত ইতিহাস! রাজ্যের নাম বদল ইস্যুতে মমতার উল্টো অবস্থানে বিজেপি

দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এদিন বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভ্যাকসিনের পাশাপাশি রাজ্যের পশ্চিমবঙ্গ নাম বদলের ইস্যুটিও প্রধানমন্ত্রীর কাছে তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে এদিন সাংবাদিক বৈঠক করে রাজ্য বিজেপি।

শমীক ভট্টচার্যশমীক ভট্টচার্য
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Jul 2021,
  • अपडेटेड 8:00 PM IST
  • রাজ্যের নাম বদল ইস্যুতে মমতার উল্টো অবস্থানে বিজেপি
  • তৃণমূলকে নিশানা বিজেপির
  • একাধিক ইস্যুতে কটাক্ষ

দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এদিন বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভ্যাকসিনের পাশাপাশি রাজ্যের পশ্চিমবঙ্গ নাম বদলের ইস্যুটিও প্রধানমন্ত্রীর কাছে তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে এদিন সাংবাদিক বৈঠক করে রাজ্য বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টচার্য জানান, আমরা পশ্চিমবঙ্গ নাম বদলের বিরোধী কারণ এর সঙ্গে একটা রক্তাক্ত ইতিহাস রয়েছে। পশ্চিমবঙ্গের নাম বদল হলে আমরা এক প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব। ইতিহাস ভুলিয়ে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষকে গৃহহীন হতে হয়েছে। আজ যদি পশ্চিমবঙ্গের নাম বদল হয়, তাহলে ইতিহাসই ভুলিয়ে দেওয়া হবে। 

পাশাপাশি তিনি বলেন. মুখ্যমন্ত্রী তো টিকার জন্য বলবেই,আমারও চাই। কিন্তু নীচুতলায় টিকা নিয়ে যা হচ্ছে, সেটা বন্ধ হওয়া উচিত। যারা বিরোধিতা করতে নেমেছে তারা আগে ঠিক করুক মুখ কে? ভারতের মানুষ জোট সরকার দেখেছে সেখানে দেখেছে অস্থিরতা,অনিশ্চয়তা দেখেছে,তাই ২৪-এ মোদীর পক্ষে থাকবে। কেন্দ্রের সরকারটা বিজেপি নয় ভারত সরকার,পশ্চিমবঙ্গটা সরকার নয়, তৃণমূল সরকার। ত্রিপুরা সরকার যদি মনে করে থাকে গৃহবন্দী করবে তাই করেছে। 

ভ্যাকসিন প্রসঙ্গে শমীক ভট্টচার্য বলেন, কোনও দেশ বলেছে তাদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন আছে? প্রধানমন্ত্রী বা আমাদের দলেও কী কেউ বলেছে আমাদের পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে? তবে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে ভারত সরকার দৃষ্টান্ত সৃষ্টি করেছে।  ভ্যাক্সিন চাওয়ার দাবি অমূলক নয়,কিন্তু যেভাবে করছে তাতে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে মমতা বলেন, 'বাংলা অন্যান্য রাজ্য থেকে কম ভ্যাকসিন পাচ্ছে। বাংলার করোনা চিত্র অনেকটা উন্নত হয়েছে। কিন্তু তৃতীয় ঢেউ আসার আগেই আমি সবার টিকাকরণ সম্পূর্ণ রাখতে চাই। এগুলো নিয়েই কথা হয়েছে। বাংলার নাম পরিবর্তন করা নিয়েও কথা হয়েছে। এটা অনেকদিন ধরে আটকে আছে। দয়া করে বিষয়টি দেখতে বলেছি। প্রধানমন্ত্রী জানান, বিষয়টি দেখা হবে। আগামী দিন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করব।' মমতা জানান, 'বৈঠক ভালো হয়েছে। প্রধানমন্ত্রী সব কথা শুনেছেন। তবে উপ নির্বাচন নিয়ে কোনও কথা হয়নি।' 

Advertisement

Read more!
Advertisement
Advertisement