Advertisement

Christmas 2021: ক্রিসমাস ইভে চার্চে মমতা, বড়দিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ক্রিসমাস ইভে নিয়ম করে চার্চের ক্যারলে অংশ নিতে দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই নিয়মের অন্যথা হল না এবারের ক্রিসমাস ইভেও। এদিন সন্ধ্যায় ব্রেবোর্ন রোডের পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হন। অংশ নেন সেখানকার অনুষ্ঠানে।

ক্যারোলের পুরো অনুষ্ঠানটি বসে দেখেন মুখ্যমন্ত্রীক্যারোলের পুরো অনুষ্ঠানটি বসে দেখেন মুখ্যমন্ত্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Dec 2021,
  • अपडेटेड 11:24 PM IST
  • প্রত্যেক বছরই বড়দিনের রাত ১২টায় পর্তুগিজ চার্চে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী
  • এবারও চার্চে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • ক্যারোলের পুরো অনুষ্ঠানটি বসে দেখেন মুখ্যমন্ত্রী

ক্রিসমাস ইভে নিয়ম করে চার্চের ক্যারলে অংশ নিতে দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই নিয়মের অন্যথা হল না এবারের ক্রিসমাস ইভেও। এদিন সন্ধ্যায় ব্রেবোর্ন রোডের পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হন। অংশ নেন সেখানকার অনুষ্ঠানে। 

 

প্রত্যেক বছরই বড়দিনের রাত ১২টায় পর্তুগিজ চার্চে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবার কোভিড বিধির জন্য রাতের পরিবর্তে সন্ধ্যাতেই চার্চে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবারও সেই ধারা বজায় রাখলেন। প্রাক বড়দিন উৎসবে যোগদান করার পাশাপাশি এদিন সন্ধ্যায় চার্চে ক্যারোলের পুরো অনুষ্ঠানটি বসে দেখেন মুখ্যমন্ত্রী।

 

গত ২০ ডিসেম্বর পার্ক স্ট্রিটের ক্রিসমাস কার্ণিভালের শুভ উদ্বোধনেও হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  ২০১১ সালে পরিবর্তনের পরে রাজ্যের মা মাটি মানুষের সরকারের হাত ধরে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় কলকাতার বুকে পার্ক স্ট্রিটে শুরু হয় ক্রিসমাস কার্নিভাল। এবারে তা ১১ বছরে পা দিল। কোভিডকালেও এবারে রাজ্য সরকার সেই কার্নিভালের আয়োজনে করেছে। সমস্ত রকমের কোভিড বিধি মেনে সেই উৎসবের আয়োজন করা হবে। এই কারণেই ২৫ তারিখ থেকে ১ জানুয়ারি রাজ্যে করোনা বিধি নিষেধে ছাড়পত্র দেওয়া হয়েছে। 


 

Read more!
Advertisement
Advertisement