Advertisement

Mamata Banerjee ON School Uniform: 'সরকার পোশাক দিচ্ছে, তাই বিশ্ববাংলা লোগো,' ইউনিফর্ম বিতর্কে মমতা

সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার বিদ্যালয়গুলিতে যে নীল-সাদা স্কুল ইউনিফর্ম ও বিশ্ব বাংলার লোগো ব্যবহার করার নোটিশ জারি করেছে। এই নিয়ে বিরোধী শিবির তীব্র কটাক্ষও করেছে। সরকারের এই সিদ্ধান্ত সরাসরি বিদ্যালয়ের স্বাধীনতা ও শিক্ষাক্ষেত্রের বৈচিত্র্যের উপর আঘাত। প্রতিটি বিদ্যালয়ের একটা নিজস্ব লোগো রয়েছে, যা সেই স্কুলের ঐতিহ্যকে বহন করে। বুধবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দেন, বাংলার নাম বিশ্বের দরবারে পৌঁছতেই স্কুলের পোশাকে বিশ্ব বাংলা ব্র্যান্ড রাখার সিদ্ধান্ত নিয়েছে। কারণ এটা বাংলা সরকারের ব্র্যান্ড।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Mar 2022,
  • अपडेटेड 1:24 PM IST
  • সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার বিদ্যালয়গুলিতে যে নীল-সাদা স্কুল ইউনিফর্ম ও বিশ্ব বাংলার লোগো ব্যবহার করার নোটিশ জারি করেছে
  • এই নিয়ে বিরোধী শিবির তীব্র কটাক্ষও করেছে
  • নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী

সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার বিদ্যালয়গুলিতে যে নীল-সাদা স্কুল ইউনিফর্ম ও বিশ্ব বাংলার লোগো ব্যবহার করার নোটিশ জারি করেছে। এই নিয়ে বিরোধী শিবির তীব্র কটাক্ষও করেছে। সরকারের এই সিদ্ধান্ত সরাসরি বিদ্যালয়ের স্বাধীনতা ও শিক্ষাক্ষেত্রের বৈচিত্র্যের উপর আঘাত। প্রতিটি বিদ্যালয়ের একটা নিজস্ব লোগো রয়েছে, যা সেই স্কুলের ঐতিহ্যকে বহন করে। বুধবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দেন, বাংলার নাম বিশ্বের দরবারে পৌঁছতেই স্কুলের পোশাকে বিশ্ব বাংলা ব্র্যান্ড রাখার সিদ্ধান্ত নিয়েছে। কারণ এটা বাংলা সরকারের ব্র্যান্ড।  

যা বললেন মুখ্যমন্ত্রী
 সমস্ত সরকারি স্কুল পড়ুয়াদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সমস্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম হবে সাদা জামা এবং নীল প্যান্ট। ছেলেদের পাশাপাশি মেয়েদের ইউনিফর্ম হবে সাদা-নীল চুড়িদার নাহলে সাদা-নীল শাড়ি। আর এই ইউনিফর্মে বিশ্ব বাংলার লোগো লাগানো থাকবে। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এমন নির্দেশিকাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এই প্রসঙ্গে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, "সরকার আপনাদের কাপড় কিনে নেবে, বাংলার নাম বিশ্বের দরবারে পৌঁছাবে, সেই জন্যই পোশাকে থাকবে বিশ্ব বাংলা লোগো। বিশ্ব বাংলা তো রাজ্য সরকারের ব্র্যান্ড। কিন্তু আদালতে গিয়ে বলা হয়েছে এটা তৃণমূলের ব্র্যান্ড।"

দিল্লির সরকারকেও কটাক্ষ
সরকারি স্কুল পড়ুয়াদের ইউনিফর্মে কেন বিশ্ব বাংলার লোগো লাগানো থাকবে , তা নিয়েই ওঠে একাধিক প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে অনেকেই বিরোধিতা করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে । তা নিয়েও দিল্লির কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন মমতা।  তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, 'কেন বিশ্ববাংলার লোগো, তা নিয়ে মামলা করে দিয়েছ। আদালতে গিয়ে বলা হয়েছে ওটা তৃণমূলের লোগো। দিল্লির সরকার হলে তো নিজেদের ছবি লাগিয়ে দিত।'

Advertisement

নিজে তৈরি করেছেন লোগো
বিশ্ব বংলা লোগো তিনি নিজের তৈরি করেছেন। নেতাজি ইন্ডোরে সেই কথা জানিয়েছেন মমতা। তাঁর কথায়,  'এই লোগোটা আমি নিজে তৈরি করে দিয়েছি। তার জন্য কোনও পয়সাও নিই না, অকারণ প্রচারও করি না। আর সরকারি স্কুলের পড়ুয়াদের জামা-জুতো সবই তো সরকার দেয়, সেখানে বাংলার নিজস্ব ছাপ থাকলে ক্ষতি কোথায়?' রাজ্য সরকার কেন স্কুলের পড়ুয়াদের পোশাকে বিশ্ববাংলা লোগো লাগাতে চায় সেই প্রসঙ্গে  মমতা  বলেছেন, ‘বিশ্ববাংলা তো সরকারের ব্র্যান্ড। আমরা যে বাংলার অধিবাসী, সেটা জানাতেই বিশ্ববাংলা লোগো।'

Read more!
Advertisement
Advertisement