Advertisement

Kolkata Ring Road: কলকাতাকে ঘিরে রিং রোড, EM বাইপাস থেকে রাজারহাট-নিউটাউনকে জুড়বে নতুন ফ্লাইওভার

Kolkata Flyover: ইএম বাইপাসের সঙ্গে জুড়তে চলেছে রাজারহাট-নিউটাউন। রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল শুক্রবার এই তথ্য জানিয়েছেন।

বাইপাস থেকে রাজারহাট-নিউটাউনকে জুড়বে নতুন ফ্লাইওভারবাইপাস থেকে রাজারহাট-নিউটাউনকে জুড়বে নতুন ফ্লাইওভার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Aug 2026,
  • अपडेटेड 8:44 AM IST
  • শহর কলকাতার কানেক্টিভিটি বাড়াতে একাধিক নয়া পরিকল্পনা করছে রাজ্য সরকার।
  • ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের সঙ্গে একটি ফ্লাইওভার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
  • কলকাতার চারপাশে রিং রোড তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

শহর কলকাতার কানেক্টিভিটি বাড়াতে একাধিক নয়া পরিকল্পনা করছে রাজ্য সরকার। শহরের ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের সঙ্গে রাজারহাট-নিউটাউনকে যুক্ত করতে একটি ফ্লাইওভার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানালেন  রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি কলকাতার চারপাশে রিং রোড তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

শহরের পরিকাঠামো আরও শক্তিশালী করা এবং ব্যবসায়িক বৃদ্ধিতে সহায়তা করার লক্ষ্যে এই প্রকল্পগুলি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। শুক্রবার ‘উত্তরণ ২০২৬ বাংলা’ শীর্ষক একটি ব্যবসায়িক সম্মেলনে বক্তব্য রাখার সময় অগ্নিমিত্রা এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, প্রস্তাবিত ফ্লাইওভারটি ইএম বাইপাসের সঙ্গে রাজারহাট-নিউটাউনকে যুক্ত করবে। এর ফলে যানজট কমবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। 

ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস বা শর্টকাটের EM বাইপাস কলকাতার পূর্ব দিকের প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ হাইওয়ে। উত্তরে উল্টোডাঙা থেকে দক্ষিণে বারুইপুর পর্যন্ত বিস্তৃত এই রাস্তা সল্টলেক, নিউটাউন এবং সেক্টর ফাইভের তথ্যপ্রযুক্তি কেন্দ্রের সঙ্গে যোগাযোগকে অনেক সহজ করে রেখেছে।

রাস্তার পাশাপাশি অগ্নিমিত্রা পাল বলেন নিকাশি ব্যবস্থা, পানীয় জল সরবরাহ এবং নাগরিক পরিষেবার মাধ্যমে শহরের পরিকাঠামোর উন্নয়ন করা হবে। ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে এই পরিষেবাগুলির উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

তিনি বলেন, “EM বাইপাসের সঙ্গে রাজারহাট-নিউটাউনকে যুক্ত করার মতো নতুন ফ্লাইওভার এবং একটি রিং রোড তৈরির পরিকল্পনা রয়েছে। পরিকাঠামোর উন্নয়নের এই উদ্যোগগুলি যাতায়াত সহজ করার পাশাপাশি বিনিয়োগ বাড়াতেও সাহায্য করবে।” তবে এই প্রকল্পগুলির জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা বা বিনিয়োগের পরিমাণ এখনও জানানো হয়নি। ব্যবসার ক্ষেত্রে প্রশাসনিক প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। বিশেষ করে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের জন্য এই প্রক্রিয়া সরল করার উপর জোর দেওয়া হচ্ছে।

তবে এই প্রকল্পগুলির জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা বা বিনিয়োগের পরিমাণ এখনও জানানো হয়নি। ব্যবসার ক্ষেত্রে প্রশাসনিক প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। বিশেষ করে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের জন্য এই প্রক্রিয়া সরল করার উপর জোর দেওয়া হচ্ছে।

Advertisement

সূত্রের দাবি, EM বাইপাসের মেট্রোপলিটন এলাকার কাছ থেকে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ একটি ফ্লাইওভার তৈরির পুরনো পরিকল্পনা ফের সক্রিয় করতে সম্প্রতি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এই প্রকল্পের আনুমানিক খরচ প্রায় ৯০০ কোটি টাকা হতে পারে।


 

Read more!
Advertisement
Advertisement