Advertisement

ভোটের আবহে রাজ্যে ২২ IPS-এর বদলি, পিছনে কোন অঙ্ক?

শনিবার কলকাতা ও রাজ্য পুলিশে আরও এক ঝাঁক রদবদল করল প্রশাসন। ভোটের আবহের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ২২ জন অফিসারকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

ভোটের আবহে রাজ্য পুলিশে রদবদলভোটের আবহে রাজ্য পুলিশে রদবদল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Feb 2026,
  • अपडेटेड 9:07 AM IST
  • শনিবার কলকাতা ও রাজ্য পুলিশে আরও এক ঝাঁক রদবদল করল প্রশাসন।
  • ভোটের আবহের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • মোট ২২ জন অফিসারকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

শনিবার কলকাতা ও রাজ্য পুলিশে আরও এক ঝাঁক রদবদল করল প্রশাসন। ভোটের আবহের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ২২ জন অফিসারকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

চন্দননগর পুলিশ কমিশনার ও বর্ধমান রেঞ্জের আইজিপি পদে থাকা অমিত পি জাভালগি-কে বারাসতে IGP হিসেবে নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গ ট্রাফিক পুলিশের ডিআইজি, বারাসত রেঞ্জের অলোক রাজোরিয়া (আইপিএস)কে বর্ধমান রেঞ্জের ডিআইজি হিসেবে পোস্টিং দেওয়া হয়েছে।

মুর্শিদাবাদ পুলিশ জেলার নতুন SP হলেন ধৃতিমান সরকার । মুর্শিদাবাদের পুলিশ সুপার ছিলেন কুমার সানি রাজ । তাঁকে পাঠানো হল SS IB পদে। উল্লেখ্য, সম্প্রতি মুর্শিদাবাদে তাণ্ডবের ঘটনার পর এই পদক্ষেপকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে ওয়াকিবহাল মহল।

বদলি হওয়া অপর ১৮ জন অফিসারের মধ্যে রয়েছে CID এসএস দেবযানী দত্ত। যিনি শিয়ালদার সুপারিনটেনডেন্ট রেলওয়ে পুলিশ (এসআরপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে, বনগাঁর এসপি দীনেশ কুমারকে কলকাতা পুলিশের নর্থ বিভাগের ডিসি হিসেবে নিয়োগ করা হয়েছে।

আবার কলকাতা পুলিশের ডিসি নর্থ দীপক সরকারকে ডিসি সাউথ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ডিসি সাউথে এতদিন দায়িত্বে ছিলেন প্রিয়ব্রত রায়। তাঁকে আবার বারাসত SP-এর দায়িত্ব সামলাতে বলা হয়েছে। এতদিন বারাসত এসপি পদে ছিলেন প্রতীক্ষা ঝাড়খড়িয়া। তাঁকে দার্জিলিংয়ের এসপি পদের দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের ডিসি (ইস্ট) আরিশ বিলালকে SS,IB, রাজ্য পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও, রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত DG হয়েছেন পীযূষ পাণ্ডে। রাজীব কুমারের অবসরে নতুন ভারপ্রাপ্ত DGP পীযূষ পাণ্ডে।  কলকাতার CP থেকে ডিরেক্টর-সিকিওরিটি হলেন মনোজ বর্মা। পাশাপাশি কলকাতার নতুন CP হয়েছেন সুপ্রতিম সরকার। রাজ্যের নতুন ADG আইনশৃঙ্খলা হয়েছেন বিনীত কুমার গোয়েল। আগে তিনি ADG STF ছিলেন। আবার ADG আইনশৃঙ্খলা থেকে ADG STF হয়েছেন জাভেদ শামিম। 

বদলির পিছনে কোন অঙ্ক?

আগামী মার্চ-এপ্রিলের মধ্যেই রাজ্যে রয়েছে বিধানসভা ভোট। তার আগে অফিসারদের বদলিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন বিশেষজ্ঞদের একাংশ। নির্বাচনী আবহে রাজ্যে যাতে কোনও অশান্তি না পাকায় তার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হল, বলে মনে করা হচ্ছে। যদিও নির্বাচন কমিশনের তরফেও আরও একবার রদবদল হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে তার আগেই পদক্ষেপ নিল রাজ্য সরকারও।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement