Advertisement

Arabul Islam: ISF ছেড়েই ঋতব্রতর সঙ্গে চা পান, ফের TMC-তে ফিরছেন? আরাবুল বললেন...

বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফে যোগ দিয়েছিলেন আরাবুল ইসলাম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়ে আইএসএফ ছাড়ার ঘোষণা করেছিলেন ভাঙড়ের এই নেতা। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শিবিরে তিনি যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়াল। কারণ ইতিমধ্যেই আরাবুল বিধানসভায় গিয়ে বিরোধী দলনেতার সঙ্গে দেখা করেছেন।

 ফের TMC-তে ফিরছেন? যা বললেন আরাবুল ফের TMC-তে ফিরছেন? যা বললেন আরাবুল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Aug 2026,
  • अपडेटेड 4:22 PM IST

বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফে যোগ দিয়েছিলেন আরাবুল ইসলাম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়ে আইএসএফ ছাড়ার ঘোষণা করেছিলেন ভাঙড়ের এই নেতা। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শিবিরে তিনি যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়াল। কারণ ইতিমধ্যেই আরাবুল বিধানসভায় গিয়ে বিরোধী দলনেতার সঙ্গে দেখা করেছেন। 

সোমবার দুপুরে আরাবুল ইসলামকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধানসভায় খোশমেজাজে গল্প করতে  দেখা যায়। তারপরেই ভাঙড়ের 'তাজা নেতা' আরাবুলকে নিয়ে জল্পনা বেড়ে যায়। নিজের দলবদল প্রসঙ্গে আরাবুল ইসলাম bangla.aajtak.in-কে জানান, 'বিধানসভায় আজ কাজে গিয়েছিলাম, ঋতব্রতদের সঙ্গে দেখা হয়েছে। চা খেয়েছি। দলবদল নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।'

আরাবুলের সঙ্গে সাক্ষাৎ নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,  'ক্রমশ প্রকাশ্য।' সেইসঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা জানিয়েছেন, 'কথা হল ভাঙড় নিয়ে। ভাঙড়ের মানুষের উপর হওয়া অত্যাচার নিয়ে। আরাবুল সেখানকার দীর্ঘদিনের তৃণমূল স্তরের নেতা। আমাদের আলোচনা সদর্থক হয়েছে।'

প্রসঙ্গত গত শুক্রবার নওশাদ সিদ্দিকীর দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে পদত্যাগ করেন আরাবুল ইসলাম। । সামাজিক মাধ্যমে আইএসএফের বিরুদ্ধে আরাবুল লেখেন, 'আইএসএফের স্বৈরাচার ও একনায়কতন্ত্রকে আমি ধিক্কার জানাই।' আরও একটি পোস্টে তিনি লেখেন, 'আইএসএফের লুম্পেন বাহিনীর হাতে ভাঙড় জুড়ে যেভাবে অত্যাচার-অনাচার নেমে এসেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমি এই দল থেকে পদত্যাগ করলাম।' এদিকে আরাবুল আইএসএফ ছাড়তেই তাঁর ওপর হামলার অভিযোগ উঠেছে।  শনিবার রাতে বাড়ি ফেরার পথে তাঁর গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল-সহ বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় গাড়ির কাচ। ঘটনাটি ঘটে  ভাঙড়ের পোলেরহাট থানার উড়িয়াপাড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পোলেরহাট থানার পুলিশ। হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ভাঙড়ে। এই ঘটনায় অভিযোগের তীর  আইএসএফের বিরুদ্ধে। সোমবার সকালেও ভাঙড় ২ ব্লক অফিস চত্বরে আরাবুলকে দেখে আইএসএফের কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন।  বাধ্য হয়ে তিনি অফিস ছেড়ে বেরিয়ে যান। সেই সময় ব্লক অফিসের সামনে রাস্তায় তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড় হয়। গাড়ির কাঁচ ভেঙে যায়। চোর চোর স্লোগান দিয়ে তাঁর গাড়ির পেছনে ধাওয়া করেন কয়েকজন। পুলিশ কোনওরকমে তাঁর গাড়ি সেখান থেকে বের করে দেয়।

Advertisement

Read more!
Advertisement
Advertisement