Advertisement

Bharosa Scheme: প্রতিমাসে অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার, 'ভরসা কর্মসূচি' প্রকল্পের টাকা কবে থেকে মিলবে?

রাজ্যের বেকার যুবকদের জন্য ভাতার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। চালু করা হয়েছে 'ভরসা কর্মসূচি'। এই প্রকল্পের অধীনে যোগ্য বেকার যুবকরা ৩ হাজার এবং ২ হাজার টাকা মাসিক ভাতা পাবেন। কবে থেকে যুবকদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে?

ভরসা কর্মসূচি ভরসা কর্মসূচি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Jun 2026,
  • अपडेटेड 3:26 PM IST
  • বেকার যুবকদের জন্য ভাতার ঘোষণা
  • চালু করা হয়েছে 'ভরসা কর্মসূচি'
  • কবে থেকে যুবকদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে?

২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্যের বেকার যুবকদের জন্য ভাতার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। চালু করা হয়েছে 'ভরসা কর্মসূচি'। এই প্রকল্পের অধীনে যোগ্য বেকার যুবকরা ৩ হাজার এবং ২ হাজার টাকা মাসিক ভাতা পাবেন। কবে থেকে যুবকদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে? 

ভরসা কর্মসূচি কী?
২১ থেকে ৪৫ বছর বয়সি বেকার স্নাতক যুবদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করাই লক্ষ্য এই ভরসা কর্মসূচির। 

কারা কত টাকা পাবেন? 
এই প্রকল্পের আওতায়, চাকরিপ্রার্থী বেকার স্নাতকরা প্রতি মাসে ৩ হাজার টাকা এবং অন্যান্য যোগ্য বেকার যুবকরা প্রতি মাসে ২ হাজার টাকা পাবেন। 

কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা?
অর্থমন্ত্রী তাঁর ঘোষণায় জানিয়েছেন, আগামী অক্টোবর মাস থেকে এই বেকার ভাতা ঢুকবে অ্যাকাউন্টে। 

এই প্রকল্পের জন্য যোগ্যতা কী?
 মুখ্যমন্ত্রী শুভেন্দু অধকারী জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় শুধুমাত্র সেইসব প্রার্থীরাই উপকৃত হবেন, যাঁদের পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম। তবে যাঁরা ইতিমধ্যে অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে সুবিধা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না।

এই প্রকল্পকে ঘিরে যাতে কোনো অপব্যবহার বা বেনিয়ম না হয়, তার জন্য কড়া আইনি বেড়াজাল তৈরি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ই সুবিধে পেতে গেলে আবেদনকারীর পারিবারিক মাসিক আয় কোনওভাবেই ১ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। 

 

Read more!
Advertisement
Advertisement