Advertisement

Swaroop Biswas: স্বরূপের পায়ে হাত দিয়ে প্রণাম BJP নেতা সুমনের, পুরভোটের টিকিট পাকা? কুণাল-রুদ্রনীল বললেন...

স্বরূপ বিশ্বাসের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গিয়েছে অভিনেতা তথা BJP নেতা সুমন বন্দ্যোপাধ্যায়কে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। তবে কি স্বরূপ এবার গেরুয়া শিবিরের পথে?

স্বরূপ বিশ্বাসকে প্রণাম সুমন বন্দ্যোপাধ্যায়েরস্বরূপ বিশ্বাসকে প্রণাম সুমন বন্দ্যোপাধ্যায়ের
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Oct 2026,
  • अपडेटेड 11:16 AM IST
  • স্বরূপ বিশ্বাসের পা ছুঁয়ে প্রণাম BJP নেতা সুমনের
  • ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে
  • তবে কি স্বরূপ এবার গেরুয়া শিবিরের পথে?

স্বরূপ বিশ্বাসের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গিয়েছে অভিনেতা তথা BJP নেতা সুমন বন্দ্যোপাধ্যায়কে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। তবে কি স্বরূপ এবার গেরুয়া শিবিরের পথে? আসন্ন পুরভোটে কি টিকিট পেতে পারেন তিনি? নানা জল্পনা উঠে এসেছে রাজ্য রাজনীতিতে। এই নিয়ে অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায় ঠিক কী জানিয়েছেন?

প্রথমে পা ছুঁয়ে প্রণামের চেষ্টা, তারপরই বিজয়ার কোলাকুলি। স্বরূপ বিশ্বাসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা অনেকেরই ভ্রু কপালে তুলেছে। বিষয়টা ঠিক কী?

যেখানে স্বরূপের সঙ্গে সুমনকে দেখা গিয়েছে সেটি নিউ আলিপুর এলাকার একটি ক্যাফে। CCTV ফুটেজে দেখা গিয়েছে ক্যাফেতে স্বরূপ বিশ্বাস ঢুকতেই তাঁকে দেখে এগিয়ে যান সুমন। পা ছুঁয়ে প্রণামের চেষ্টা করেন। তিনি বাধা দেওয়ায় কোলাকুলি করেন দু'জন। BJP নেতা সুমন যদিও বলছেন, এটা নিছক সৌজন্য সাক্ষাৎ। তাঁর কথায়, 'দু’টো মানুষের দেখা হলেই তাতে রাজনীতিকে টেনে আনতে হবে কেন? আজ স্বরূপদার বদলে ওইখানে যদি আমার দেবদূতদার সঙ্গে দেখা হত বা সোহমের সঙ্গে দেখা হত তখনও কি জল্পনা-কল্পনা চলত? নিশ্চয় না। তখন মনে হত হয়ত এমনিই দেখা হয়েছে।' তিনি আরও বলেন, 'স্বরূপদাও এত বছর ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তবে ওঁর সঙ্গে বিরোধিতা ছিল, আছে, থাকবে। সেটা কোনওদিনই কমবে না। তার বাইরেও সম্পর্ক থাকবে। ঠিক সম্পর্ক বলব না, ওঁর সঙ্গে আমার আলাপ-পরিচয় ছিল। বিজয়ার পর দেখা হয়েছে, আমায় জিজ্ঞাসা করেছিল কিছু খাবে? বললাম না। বলল অন্তত একটা কফি অন্তত খাও।'

তবে এই ফুটেজ নিয়ে প্রতিক্রিয়া দিতে ছাড়েননি কুণাল ঘোষ। মমতা তৃণমূলের বিধায়ক বলেন, 'অরূপ বিশ্বাস এখন দ্দার শিবিরে নাম লিখিয়ে বসে আছেন। স্বরূপ বিশ্বাসকে দেখা যাচ্ছে BJP নেতা তথা অভিনেতার সঙ্গে বসতে। ফলে অরূপ বিশ্বাস বা স্বরূপ বিশ্বাসের সঙ্গে কোনও প্রবলেম নেই। আসলে দখলদারিটা ছিল মূল উদ্দেশ্য। একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল অন্যরকম। একটা শোনা যাচ্ছে, স্বরূপ বিশ্বাসের স্ত্রী, তিনি BJP-র সমর্থনে বা BJP-রই প্রার্থী হয়ে পুরভোটে লড়তে পারেন। সেই সব সেটিংয়ের গল্প চলছিল কি না, কৌতুহল তো জাগবেই। স্বরূপের বিরুদ্ধে নাকি এত ক্ষোভ, ইন্ডাস্ট্রি খারাপ করেছে। তো সেখানে যদি এরকম সুন্দর একটা ভিডিও থাকে, তবে তো সেটিং সেটিং গন্ধ আসবেই। দু'দিন বাদে তো BJP কর্মীদের জুঁই বিশ্বাস জিন্দাবাদ বলে ভোট করতে হবে।'

Advertisement

পাল্টা জবাব দিতে ছাড়েননি রুদ্রনীল ঘোষও। BJP বিধায়ক বলেন, 'স্বরূপ বিশ্বাস কতটা তৃণমূলের বিরাট নেতা, তা আমি জানি না। তবে এইটুকু জানি, সারা পশ্চিমবঙ্গবাসী জানে, যে টলিগঞ্জ ফিল্ম ইন্ড্রাস্ট্রিকে কী করে ধ্বংসের পথে নিয়ে যেতে হয়, তার রাজপ্রাসাদ তৈরি করেছিলেন তিনি। সুমন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, ওঁর কী কারণে কোন জায়গায় দেখা হয়েছে সেটা বলা খুব মুশকিল। এই ধরণের লোকজনের সঙ্গে যদি সৌজন্যমূলক নমস্কার হয়, সেগুলি এড়িয়ে যাওয়াই বেটার। না হলে মানুষ ভুল বুঝতে পারেন।'

 

Read more!
Advertisement
Advertisement