Advertisement

Agnimitra Paul: 'আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিভার কোনও তুলনা নেই, উনি অনেক বড়...', কেন বললেন অগ্নিমিত্রা?

Agnimitra Painting: কলকাতা শহরে একটি অনুষ্ঠানে গিয়ে হাতে তুলি তুলে নিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন তিনি কটাক্ষ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে।

 'ক্রিয়েটিভিটি নেভার্স রিটায়ার্স'স অনুষ্ঠানে অগ্নিনিত্রা পাল 'ক্রিয়েটিভিটি নেভার্স রিটায়ার্স'স অনুষ্ঠানে অগ্নিনিত্রা পাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Aug 2026,
  • अपडेटेड 8:03 AM IST
  • ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন্স ডে উপলক্ষে ছবি আঁকলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
  • প্রবীণ নাগরিকদের একটি অনুষ্ঠানে গিয়ে ভারত মাতার ছবি আঁকলেন রাজ্যের মন্ত্রী।
  • 'ক্রিয়েটিভিটি নেভার্স রিটায়ার্স'স অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অগ্নিমিত্রা পাল।

ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন্স ডে উপলক্ষে ছবি আঁকলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী  অগ্নিমিত্রা পাল। ভিক্টোরিয়া মেমোরিয়ালে শনিবার প্রবীণ নাগরিকদের একটি অনুষ্ঠানে গিয়ে ভারত মাতার ছবি আঁকলেন রাজ্যের মন্ত্রী। নিজের আঁকা ছবি শেয়ার করে অগ্নিমিত্রা জানান, "একসময় নিয়মিত আঁকতাম,এবং  ডিজাইনার হিসেবে আঁকা-আঁকির সঙ্গে নিয়মিতই যুক্ত ছিলাম,কিন্তু সময়ের অভাবে অনেকদিন আঁকা হয়ে ওঠেনি। অনেকদিন পর আবার আঁকতে পেরে সত্যিই খুব ভালো লাগছে।"

তবে শনিবারের অনুষ্ঠান থেকেই মমতা বন্দ্য়োপাধ্যায়ের নাম করেও বার্তা দেন অগ্নিমিত্রা। তিনি বলেন, "উনি (মমতা বন্দ্য়োপাধ্যায়) একজন বড় ও নামী আর্টিস্ট। তাঁর আঁকা ছবি কোটি টাকায় বিক্রি হত। আমার ছবির জন্য কেউ ১ টাকাও দেবে না। কিন্তু এই প্রবীণ মানুষদের সঙ্গে মিশে ছবি আঁকায় মনের যে আনন্দ হল, তা কোটি টাকা দিলেও পাওয়া যাবে না। এর কোনও দাম নেই। মমতা বন্দ্য়োপাধ্যায়ের ট্যালেন্টের সঙ্গে আমার ট্যালেন্টের কোনও তুলনা চলে না। "

প্রসঙ্গত, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন বারেবারেই তুলি হাতে দেখা গিয়েছে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে। তাঁর আঁকা ছবি কোটি টাকায় বিক্রিও হয়েছে। যা নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। যদিও মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে মমতা বন্দ্য়োপাধ্যায় দাবি করেছিলেন, সৃজনশীল কাজ বা ছবি আঁকা তাঁর ব্যক্তিগত বিষয় এবং অধিকার। এর সঙ্গে তার কোনও যোগ নেই।

উল্লেখ্য, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন্স ডে উপলক্ষে 'ক্রিয়েটিভিটি নেভার্স রিটায়ার্স'স অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। সেখানেই নিজের আঁকা শেষ করে মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিয়ে কটাক্ষ করেন রাজ্যের বর্তমান মন্ত্রী।

 

Read more!
Advertisement
Advertisement