
বাজেট নিয়ে তৃণমূল সরকার (TMC Government)-এর প্রশংসা বিজেপির মুখে। বিজেপি বিধায়ক, অর্থনীতিবিদ অশোক লাহিড়ী (BJP MLA, Economist Ashok Lahiri) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাম সরকার এবং তৃণমূল সরকারে মধ্যে বলব যে বাম সরকারে যা হয়েছিল, তার থেকে তৃণমূল সরকার হয়তো উন্নতি একটু হয়েছে। এ কথা বলতে বাধ্য।
এদিন অশোক লাহিড়ী (BJP MLA, Economist Ashok Lahiri) বেশ কিছু বিষয়ে তৃণমূল সরকার (TMC Government)-এর সমালোচনা করেন। তিনি বলেন, কতগুলো প্রকল্প আছে যেগুলো কেন্দ্রের। অনেকের প্রবণতা রাজ্যের বাজেটে আলোচনা করার সময় কেন্দ্রে চলে যাই!
অশোক লাহিড়ী (BJP MLA, Economist Ashok Lahiri) আরও বলেন, কেন্দ্র কী করেছে, তা নিয়ে আলোচনায় চলে যাই। ডাক্তার যদি বলেন, আপনার ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে, মাংস কম খান। তা হলে অনেকে বলেন, কই অন্য কাউকে তো বলল না!
বিভিন্ন প্রকল্পে রাজনীতিবিদদের ছবি নিয়ে সমালোচনা করেন তিনি। অশোক লাহিড়ী (BJP MLA, Economist Ashok Lahiri) বলেন, কেন্দ্রের আলোচনা করাটা বিধানসভায় করা সময়ের অপব্যয়। কেন্দ্রের টাকা আসে, এটা কেন। ছবি কেন থাকবে?
আশোক লাহিড়ী (BJP MLA, Economist Ashok Lahiri) বলেন, আমার কলকাতায় জন্ম। বাসস্টপে যাই, ওখানে যাই ছবি দেখি। মুখ্য়মন্ত্রীর আনুকূল্যে বিধায়কের সৌজন্যে হাসি হাসি মুখের ছবি। এই দোষে আমরা সবাই দোষান্বিত। কোন প্রকল্পের টাকা কোথা থেকে আসছে জানা দরকার।
রাজ্য সরকারকে আক্রমণ করে আশোক লাহিড়ী (BJP MLA, Economist Ashok Lahiri) বলেন, জনকল্যাণ প্রকল্প কে যোগ্য, বের করার চেষ্টা করেছিলাম। তা ওয়েবসাইটে নেই। বের করতে কী আপত্তি। জগার পাওয়া উচিত কিনা। কারা পাওয়ার যোগ্য, কারা পেয়েছে সেই তালিকা প্রকাশ করতে বলেছিলাম।
তাঁর কটাক্ষ, শুধু ত্রাণ করলে তো চলবে না। দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য বলেছি। পরিত্রাণ চাই। সাথী করে চলবে। মানুষকে শুধু মাছে চলবে না। ছিপ চায়, জাল চায়।
আশোক লাহিড়ী (BJP MLA, Economist Ashok Lahiri) -এর দাবি, গভীর সমুদ্র বন্দর চাই। উপকূলবর্তী হয়েও সেই সুবিধা পাচ্ছে না। অর্থনৈতিক অবক্ষয় পরিকাঠামো বাড়াতে হবে।
তাঁর অভিযোগ, আর্থিক অবস্থা, বেকারত্ব, পরিযায়ী শ্রমিক নিয়ে রিপোর্ট প্রকাশ করতে বলেছি। আগে শুনতাম বাবু রাজেন্দ্রপ্রসাদ লেখাপড়া করতে এসেছিলেন। তবে এখন আমরা বাইরে পড়তে যাই। চিকিৎসা করাতে আগে কলকাতায় আসতেন। এখন আমরা বাইরে যাই।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অসীম দাশগুপ্ত এবং অমিত মিত্র স্বগোত্রের লোক। দু'জনকে আমি খুব ভাল ভাবে চিনি। তুলনা করার আগে একটি জিনিস বুঝতে হবে। মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী এই দুজনের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। সেটা বুঝতে হবে। অর্থমন্ত্রী যা করেন তিনি শুধু সেটা করেনন না, মুখ্যমন্ত্রীও করেন।
তিনি আরও বলেন, এই দু'জনের তুলনা করা যাবে না। বাম সরকার এবং তৃণমূল সরকারে মধ্যে বলব যে বাম সরকারে যা হয়েছিল, তার থেকে তৃণমূল সরকার হয়তো উন্নতি একটু হয়েছে। এ কথা বলতে বাধ্য।