Advertisement

বৈদ্যবাটিতে ভোটের আগে BJP কর্মীদের মারধর, গ্রেফতার TMC কাউন্সিলর

রাজ্যে ক্ষমতার পালাবদল হয়ে গিয়েছে। আর তারপর থেকেই সামনে আসছে নানা চাঞ্চল্যকর ঘটনা। এবার TMC কাউন্সিলর রাজু পারুইকে গ্রেফতার করল পুলিশ। এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগে হুগলির বৈদ্যবাটি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

পাশা উল্টাতেই গ্রেফতার TMC কাউন্সিলরপাশা উল্টাতেই গ্রেফতার TMC কাউন্সিলর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 May 2026,
  • अपडेटेड 12:45 PM IST
  • TMC কাউন্সিলর রাজু পারুইকে গ্রেফতার করল পুলিশ।
  • বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগে হুগলির বৈদ্যবাটি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
  • বিজেপি কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি তাঁদের মারধরও করেন অভিযুক্ত।

রাজ্যে ক্ষমতার পালাবদল হয়ে গিয়েছে। আর তারপর থেকেই সামনে আসছে নানা চাঞ্চল্যকর ঘটনা। এবার TMC কাউন্সিলর রাজু পারুইকে গ্রেফতার করল পুলিশ। এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগে হুগলির বৈদ্যবাটি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ এপ্রিল বৈদ্যবাটি পৌরসভার ৪ নং ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছিলেন। অভিযোগ, এই প্রচার চলাকালীন সময়ে বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রাজু পারুই। দাবি, বিজেপি কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি তাঁদের মারধরও করেন অভিযুক্ত। 

এরপর এই ঘটনায় বিজেপি কর্মী স্নেহাংশু মহান্ত শ্রীরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, গত পরশু পুলিশের হাতে গ্রেফতার হয় বাগুইআটির তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু। শুক্রবার সকালে বাগুইআটি থানার তদন্তকারীরা তাঁর বাড়িতে গিয়ে তাঁকে আটক করে। প্রোমোটারকে মারধর থেকে শুরু করে তোলাবাজি- ইত্যাদি অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মানুষের ক্ষোভ রয়েছে বলে অভিযোগ।

উল্লেখ্য, রাজ্য পরিবর্তনের পর থেকেই নতুন সরকার দুর্নীতি, তোলাবাজি ও দুষ্কর্মের বিরুদ্ধে কড়াকড়ি করার কথা বলেছিল। মুখ্যমন্ত্রী পদে বসেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, “দুর্নীতিবাজ বা তোলাবাজ কেউ রেহাই পাবে না।” এরপরই পুলিশের তৎপরতাও চোখে পড়ার মতো। ইতিমধ্যেই বিভিন্ন থানায় দায়ের থাকা পুরনো-নতুন মামলার ভিত্তিতে বেশ কয়েকজন স্থানীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে।
 

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement