Advertisement

Bomb scare in Kolkata Airport: কলকাতা এয়ারপোর্টে IndiGo বিমানে বোমাতঙ্ক, খালি করা হল ফ্লাইট

কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগোর ৬ই৩০৭৪ বিমানে বোমাতঙ্ক। বিমানটির সকাল ৯টা ১৫ নাগাদ কলকাতা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। আর সেই বিমানেই বোমাতঙ্ক বলে খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে।

কলকাতা এয়ারপোর্টে বোমাতঙ্ককলকাতা এয়ারপোর্টে বোমাতঙ্ক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Feb 2026,
  • अपडेटेड 12:33 PM IST
  • কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগোর 6E3074  বিমানে বোমাতঙ্ক
  • বিমানটির সকাল ৯টা ১৫ নাগাদ ছেড়ে যাওয়ার কথা ছিল
  • আর সেই বিমানেই বোমাতঙ্ক বলে খবর এএনআই সূত্রে।

কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগোর ৬ই৩০৭৪ বিমানে বোমাতঙ্ক। বিমানটির সকাল ৯টা ১৫ নাগাদ কলকাতা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। আর সেই বিমানেই বোমাতঙ্ক বলে খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে।

যতদূর জানা যাচ্ছে, সকাল ৯টা ১ নাগাদ বিমানের শৌচাগারে পাওয়া যায় একটি চিরকুট। সেই চিরকুটেই লেখা ছিল এই বিমানে বোমা রয়েছে। এরপরই বিমানকর্মীরা তড়িঘড়ি পাইলটকে গোটা বিষয়টার কথা জানান। এই কথা শোনার পরই জরুরি ভিত্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এয়ারপোর্ট অথারিটির তরফে। এই বিমানটিকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় আইসোলেশন বে-তে। সেখানে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এমনকী খালি করা সমস্ত ব্যাগ।

পৌঁছে গিয়েছে বোম্ব স্কোয়াড 

ইতিমধ্যেই বিমানে পৌঁছে গিয়েছে বোম্ব স্কোয়াড। তাঁরা তল্লাশি চালাচ্ছে। কোনও বোম্ব থাকলে তা খুঁজে নিষ্ক্রিয় করা হবে। ও দিকে আবার তৈরি রাখা হয়েছে দমকলকে। কোনও খারাপ পরিস্থিতি ঘটলেই তাদের নামানো হবে কাজে।

যাত্রীদের তল্লাশি চলছে

ও দিকে সমস্ত যাত্রীদের প্লেন থেকে নামানো হয়েছে। তাঁদের দ্বিতীয়বার সিকিউরিট চেক করা হচ্ছে। এমনকী চলছে জিজ্ঞাসাবাদ বলেও খবর। 

ইতিমধ্যেই এমার্জেন্সি মোডে চলে গিয়েছে গোটা বিমানবন্দর। নিরাপত্তা বেড়েছে। সব ধরনের পরিস্থিতির জন্য তৈরি রয়েছে কর্তৃপক্ষ। সেই মতো সব প্রস্তুতিও সেরে রাখা হয়েছে বলেই খবর।

এখন যা প্রশ্ন... 

এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হল, এই বিমানে কি সত্যিই বোমা রয়েছে, নাকি এটা উড়ো হুমকি? এই চিরকুট কে রাখল ফ্লাইটে? আর এই সব প্রশ্নের উত্তর খুঁজছে বোম্ব স্কোয়াড। এখনও সেই বিষয়ে কিছুই জানা যায়নি। তবে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তল্লাশি। বোম্ব স্কোয়াড নিজের কাজ করছে। এমনকী বিমানবন্দর কর্তৃপক্ষও শুরু করেছে তদন্ত। তাই এই সব প্রশ্নের উত্তর খুব শীঘ্রই পাওয়া যাবে বলে আশা করা যায়। 

ইন্ডিগো যা জানাল..

'ইন্ডিগো ফ্লাইট 6E 7304-এ একটি হুমকি দেওয়া হয়েছিল। ১৪ ফেব্রুয়ারি ২০২৬ কলকাতা থেকে শিলং যাচ্ছিল বিমানটি। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) অনুসরণ করে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব জানিয়েছি। তাদের পূর্ণ সহযোগিতা করা হয়েছে। হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা চেকিং। আমাদের গ্রাহকদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। গ্রাহক, ক্রু এবং বিমানের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।'
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement