Advertisement

বেলেঘাটা-তিলজলা ও কসবায় বুলডোজার অ্যাকশন, বেআইনি নির্মাণ ভাঙছে শুভেন্দু সরকার

ফের শহরে বুলডোজার অ্যাকশন। রবিবার ছুটির দিন শহরে অ্যাকশন মোডে রয়েছে ডাবল ইঞ্জিন সরকারের বুলডোজার। এদিন সকালে বুলডোজার নিয়ে  তিলজলা, বেলেঘাটা, কসবায় অবৈধ ভাবে গজিয়ে ওঠা বিল্ডিং ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। প্রতিটি জায়গাতেই কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি হাজির রয়েছে পুলিশ ও KMC-এর আধিকারিকেরাও।

বেলেঘাটাসহ তিন জায়গায় ভাঙা হচ্ছে অবৈধ নির্মাণবেলেঘাটাসহ তিন জায়গায় ভাঙা হচ্ছে অবৈধ নির্মাণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 May 2026,
  • अपडेटेड 12:44 PM IST
  • শহরে অ্যাকশন মোডে রয়েছে ডাবল ইঞ্জিন সরকারের বুলডোজার।
  • কসবায় অবৈধ ভাবে গজিয়ে ওঠা বিল্ডিং ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন।
  • কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি হাজির রয়েছে পুলিশ ও KMC-এর আধিকারিকেরাও।

ফের শহরে বুলডোজার অ্যাকশন। রবিবার ছুটির দিন শহরে অ্যাকশন মোডে রয়েছে ডাবল ইঞ্জিন সরকারের বুলডোজার। এদিন সকালে বুলডোজার নিয়ে  তিলজলা, বেলেঘাটা, কসবায় অবৈধ ভাবে গজিয়ে ওঠা বিল্ডিং ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। প্রতিটি জায়গাতেই কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি হাজির রয়েছে পুলিশ ও KMC-এর আধিকারিকেরাও।

বেলেঘাটায় যেখানে অ্যাকশন চালানো হচ্ছে, সেটি রাজু নস্করের তৈরি দুটি বিল্ডিং বলে দাবি। একেবারে অবৈধ ভাবে ওই নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ। এখন প্রায় ৭০-৮০ জনের দল পুরোদমে সেই বিল্ডিং ভাঙার কাজ করছে। 

কসবায় বুলডোজার চলছে বিবি চ্যাটার্জি স্ট্রিটে। অভিযোগ, এখানকার অবৈধ নির্মাণ  নিয়ে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। এখনও সেই নোটিশ সাঁটানো রয়েছে এই বিল্ডিংয়ের গায়ে। কিন্তু তাতে কর্ণপাত না করায় এবার অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দিচ্ছে বুলডোজার। কসবার ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পলও। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা দেন তিনি। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ নির্মাণটির সঙ্গে জড়িত স্থানীয় ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। 

অন্যদিকে, অবৈধ বিল্ডিং ভাঙা হচ্ছে তিলজলাতেও। সেখানে ৬৬ নম্বর ওয়ার্ডে বেশ কিছু কারখানা ও বহুতল অগ্নিসুরক্ষা বিধি না মেনেই তৈরি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সেই বিল্ডিংগুলির কাঠামোই এদিন ভাঙার কাজ শুরু করে প্রশাসন।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, তিনটি জায়গাতেই আগে এই বেআইনি নির্মাণ ঘিরে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু অভিযুক্তরা তাতে কর্ণপাত না করায় রবিবার বুলডোজার নামিয়ে পুরো ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। 

 

Read more!
Advertisement
Advertisement