Advertisement

TMC-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই থাকছে, হাইকোর্টে বড় ধাক্কা মমতাদের

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে ইডি-র দায়ের করা মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আবেদন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল TMC। এদিন তা খারিজ করে দিল আদালত।

কলকাতা হাইকোর্টে খারিজ তৃণমূলের আবেদনকলকাতা হাইকোর্টে খারিজ তৃণমূলের আবেদন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jul 2026,
  • अपडेटेड 11:41 AM IST
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল TMC।
  • ইডি-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্থগিতাদেশের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল TMC।
  • সোমবার সেই আবেদনকে নাকচ করে দিল হাইকোর্ট।

ফের ধাক্কা তৃণমূল কংগ্রেসের জন্য। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল। ইডি-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্থগিতাদেশের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল TMC। কিন্তু সোমবার সেই আবেদনকে নাকচ করে দিল হাইকোর্ট। ফলে আপাতত ফ্রিজই তৃণমূলের ওই নির্দিষ্ট তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

বিচারপতি কৃষ্ণরাও এই প্রসঙ্গে জানান, আদালত এই পর্যায়ে ইডি-র তরফে ফ্রিজ করা অ্যাকাউন্টগুলো নিয়ে কোনও হস্তক্ষেপ করবে না। এর অর্থ হল, মামলা চলাকালীন অ্যাকাউন্টগুলো আপাতত ফ্রিজ-ই থাকবে।

উল্লেখ্য, আর্থিক তছরুপের অভিযোগ তুলে তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বলা হচ্ছে, ওই অ্যাকাউন্টগুলিতে প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, একটি বিমান ও একটি হেলিকপ্টার অধিগ্রহণের উদ্দেশ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের জুনের মধ্যে কেয়ারওয়েল এভিয়েশন ইন্ডিয়া এবং এর একটি সহযোগী প্রতিষ্ঠানে অর্থ পাচার, আর্থিক তছরুপের তদন্তের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যদিও ইডি-র এই অভিযোগ মানতে নারাজ মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। প্রথম থেকেই তাঁদের দাবি ED উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ করছে। উল্টে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা সমস্ত তথ্য সম্পূর্ণ ও স্বচ্ছ ভাবে প্রকাশ করা হয়েছে এবং নির্বাচন কমিশন ও আয়কর বিভাগের কাছেও সমস্ত অনুদান সংক্রান্ত লেনদেনের তথ্য দাখিল করা হয়েছে বলে দাবি করেছে মমতা শিবির। সেই কারণেই তারা দ্বারস্থ হয়েছিল কলকাতা হাইকোর্টের। কিন্তু এদিন ইডি-র তদন্তে কোনও হস্তক্ষেপ করতে রাজি হল না কলকাতা হাইকোর্ট। ফলে ফ্রিজই থাকছে অ্যাকাউন্টগুলি।

 

Read more!
Advertisement
Advertisement