Advertisement

Red Road closure: রেড রোডেই হবে যোগ দিবসের অনুষ্ঠান,তবে শর্তও বেঁধে দিল হাইকোর্ট

যোগ দিবসে কলকাতার রেড রোড বন্ধ থাকায় বিকল্প পথের ব্যবস্থা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্ট কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে, রেড রোড বন্ধ থাকার সময় হাইকোর্টগামী আইনজীবী ও যানবাহনের চলাচল যাতে ব্যাহত না হয়, তার জন্য প্রয়োজনে বিকল্প ব্যবস্থা করতে হবে।

রেড রোডে PM মোদীর অনুষ্ঠানে বাধা রইল নারেড রোডে PM মোদীর অনুষ্ঠানে বাধা রইল না
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jun 2026,
  • अपडेटेड 1:47 PM IST

যোগ দিবসে কলকাতার রেড রোড বন্ধ থাকায় বিকল্প পথের ব্যবস্থা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্ট কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে, রেড রোড বন্ধ থাকার সময় হাইকোর্টগামী আইনজীবী ও যানবাহনের চলাচল যাতে ব্যাহত না হয়, তার জন্য প্রয়োজনে বিকল্প ব্যবস্থা করতে হবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আদেশে বলেছেন, হাইকোর্টের কর্মী ও আইনজীবীরা যাতে সময়মতো তাঁদের গন্তব্যে পৌঁছাতে পারেন, সেদিকে খেয়াল রাখতে হবে।

আদেশে আরও বলা হয়েছে যে, রেড রোড বন্ধ থাকার সময়কালে (১৪ জুন থেকে ২১ জুন) নিত্যযাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে, যাতে শহরের বাসিন্দারা কোনও ঝামেলা ছাড়াই তাঁদের গন্তব্যে পৌঁছতে পারেন।

প্রসঙ্গত রবিবার যোগা দিবসেক অনুষ্ঠান হতে চলেছে শহরে। উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী। হাইকোর্টের  এই আদেশটি তার আগের দিনগুলোর জন্যও প্রযোজ্য। বিচারপতি আরও আদেশ দিয়েছেন, অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই  রাস্তাটি পরিষ্কার করতে হবে। পাশাপাশি সেনাবাহিনীকে এই মামলায় পক্ষ করার নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানি ২৪ জুন নির্ধারিত হয়েছে। অল ইন্ডিয়া লইয়ার অ্যাসোসিয়েশনের দায়ের করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দিয়েছে। 

এদিনের শুনানিতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ২১  জুন মোদীর যোগা কর্মসূচির কারণে রেড রোড সাত দিনের জন্য বন্ধ রয়েছে। রাস্তার ৫০% অংশে যান চলাচলের অনুমতি দেওয়া হলে কোনও সমস্যা হতো না। বর্তমানে আইনজীবীদের হাইকোর্টে পৌঁছানোর জন্য বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য সরকার পক্ষের আইনজীবীকে জিজ্ঞাসা করেন, এই কর্মসূচিটি রেড রোডের পরিবর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কেন আয়োজন করা হচ্ছে না?

অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল  ভট্টাচার্য বলেন, এই আবেদনটি গ্রহণযোগ্য নয়। আবেদনকারী উত্তরপাড়ার বাসিন্দা এবং তাঁর যাতায়াতের সঙ্গে রেড রোডের কোনও সম্পর্ক নেই। পুলিশ ইতিমধ্যেই যান চলাচলের জন্য বিকল্প পথ ব্যবহার করছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা এসপিজি দ্বারা পরিচালিত হয়, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানটি আয়োজন করলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে, যে কারণে এটি রেড রোডে আয়োজন করা হচ্ছে।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement