Advertisement

Dilip Ghosh on Non Veg: বাগেশ্বরবাবার ভক্তরাই মাছ-মাংস খাচ্ছেন না তো? প্রশ্ন তুলে আমিষ বিতর্ক সামলালেন দিলীপ

বাগেশ্বর ধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্য় ঘিরে বাংলা জুড়ে তোলপাড় চলছে। এরইমধ্যে দিলীপ ঘোষ প্রশ্ন তুললেন, বাগেশ্বর বাবা কি বলতে পারবেন, তাঁর কাছে যাঁরা আসেন তাঁরা মাছ বা মাংস খান কি না?

পুজোয় আমিষ বিতর্কে মুখ খুললেন দিলীপপুজোয় আমিষ বিতর্কে মুখ খুললেন দিলীপ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Sep 2026,
  • अपडेटेड 8:38 AM IST
  • দুর্গাপুজোর আগে বাংলাজুড়ে চলছে আমিষ-নিরামিষ বিতর্ক।
  • বাগেশ্বর ধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্য় ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক তরজা।
  • মঙ্গলবার সকালে এই ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ।

দুর্গাপুজোর আগে বাংলাজুড়ে চলছে আমিষ-নিরামিষ বিতর্ক। মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্য় ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক তরজা। বাংলায় এসে পুজোয় আমিষ খাওয়া বাঙালিকে 'পাখণ্ড' বলে ব্যপক বিতর্কের জন্ম দিয়েছেন এই স্বঘোষিত বাবা। পুজোয় বাঙালির খাদ্যাভাসে হস্তক্ষেপ করার অভিযোগ উঠতে শুরু করেছে। মঙ্গলবার সকালে এই ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ।

এদিন তিনি সাংবাদিকদের বলেন, "আমি মাছ ছাড়া কিছুই খাই না। মানুষ যা ইচ্ছা তাই খাবে, সেটাই স্বাভাবিক। পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর সময় পাঁঠাবলি দেওয়া হয়। সেই মাংস প্রসাদ হিসেবে খাওয়া হয়। এখানে সেই মাংস খাওয়া নিয়ে কোনও বিতর্ক নেই। ‘এটা খাওয়া যাবে না’, ‘ওটা খাওয়া যাবে না’ এটা তৃণমূল শুরু করেছিল।"

তিনি বলেন, "অনেক সাধু-সন্ত নিরামিষ খাবারের পক্ষে কথা বলেন, আর সেই মতামতে কোনও ভুল নেই। বাগেশ্বর বাবা কি বলতে পারবেন, তাঁর কাছে যাঁরা আসেন তাঁরা মাছ বা মাংস খান কি না? সাধুরা তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে কথা বলেন, কারণ নিরামিষ খাবারকে স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করা হয়। বিবেকানন্দ বলেছিলেন, যতদিন দেশ থাকবে, মা কালী পাঁঠার মাংস খাবেন এবং শিব ডুগডুগি বাজাবেন।"

দিলীপ ঘোষের দাবি, "বাংলার মানুষকে দুর্গাপুজো নিয়ে কেন ‘শিক্ষা’ দেওয়া হচ্ছে? মানুষ এসব বলছেন কারণ আমরা যে দুর্গাপুজো চিনতাম, তা আর বাংলায় নেই। আমরাও চাই দুর্গাপুজোকে সেইভাবেই দেখতে। কিন্তু ‘থিম-ভিত্তিক’ পদ্ধতি সবকিছু নষ্ট করে দিয়েছে; বাঙালিরা নিজেদের সংস্কৃতিই ভুলে গিয়েছে।"

বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী ঠিক কী বলেছেন?

সম্প্রতি লিলুয়ায় একটি হনুমান কথার আসরে এসে বাঙালিকে দুর্গাপুজোর পাঠ পড়িয়েছেন ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। তাঁর বক্তব্য,"পশ্চিমবঙ্গের একটি বিষয় আমার ভাল লাগে না। এখানে নবরাত্রির সময় দুর্গা প্যান্ডেল তৈরি করা হয়। দুর্গা প্যান্ডেলের পিছনে অথবা মঞ্চের নীচে অনেকে আমিষ খাবার খায়। প্যান্ডেলের পিছনে নোংরা নোংরা(অপবিত্র) খাবার তৈরি করা হয়। আমার এটা একেবারেই পছন্দ নয়। আমি চাই, এবারের নবদুর্গা উৎসবে কলকাতার প্রত্যেক হিন্দু জেগে উঠুক এবং এই ধরনের মানুষকে বহিষ্কার করুক। আর তুমি বলছো এদেরকে ধার্মিক বলতে? আমি এদেরকে ধার্মিক বলব না। আমি এদেরকে ধার্মিক নয়, পাখণ্ডী (ভণ্ড) বলে ডাকা হোক চাই। বাংলার হিন্দুরা জেগে উঠুন।" তাঁর এই বিতর্ক নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement