Advertisement

SSKM-এ সাফাইকর্মীর ঝুলন্ত দেহ, একই দিনে কলকাতার দুই সরকারি হাসপাতালে জোড়া মৃত্যু

SSKM হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগে উদ্ধার হল এক সাফাইকর্মীর ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য পড়ে গিয়েছে হাসপাতালে। প্রাথমিক তদন্তে আত্মহত্যা মনে হলেও খতিয়ে দেখছে পুলিশ। দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। আরজি কর হাসপাতালে রোগীর আত্মীয়ের মৃত্যুর পর এবার প্রথমসারির এই সরকারি হাসপাতালে দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল।

SSKM উডবার্ন ২-এর বেড ভাড়াSSKM উডবার্ন ২-এর বেড ভাড়া
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Mar 2026,
  • अपडेटेड 12:15 PM IST
  • আরজি করের পর SSKM-এ উদ্ধার ঝুলন্ত দেহ
  • মৃতের নাম ইমরান সর্দার (২২)
  • প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে অনুমান পুলিশের

আরজি কর হাসপাতালের পর এবার SSKM। ফের সরকারি হাসপাতালের অন্দরে মৃত্যু। এবার ঝুলন্ত দেহ উদ্ধার হল এক সাফাইকর্মীর। মৃতের নাম ইমরান সর্দার (২২)। শুক্রবার সকালে SSKM-এর মতো প্রথমসারির হাসপাতালের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে SSKM হাসপাতালের মেন ব্লকের উল্টোদিকে গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের ওপিডি-র ৪ তলায়র ৮ নম্বর ঘরে উদ্ধার হয় ইমরান সর্দারের ঝুলন্ত দেহ। পেশায় তিনি ওই হাসপাতালেরই অস্থায়ী সাফাই কর্মী ছিলেন। গ্যাস্ট্রো বিভাগেই চুক্তির ভিত্তিতে কাজ করতেন। জানা গিয়েছে, যে ঘর থেকে ওই সাফাই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়, সেটি ভিতর থেকে বন্ধ ছিল। খবর পেয়ে হাসপাতালের ফাঁড়ি থেকে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। প্রাথমিক ভাবে আত্মহত্যার ঘটনা মনে করা হলেও সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। 

অন্যান্য দিনের মতো এদিনও সকালে ওপিডি বিভাগ খোলা ছিল। সেই সময়েই এক হাসপাতালকর্মী ওই ঘরের দরজা ভিতর থেকে বন্ধ অবস্থায় বুঝতে পেরে সন্দেহ করেন। দরজা ভেঙে ভিতরে ঢুকতেই ঝুলন্ত দেহ দেখেন হাসপাতালকর্মীরা। 

এদিকে, এদিন সকালেই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে আরজি কর হাসপাতালে। এক রোগীর আত্মীয় লিফটে আটকে পড়েন। সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতের নাম অরূপ বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ৪ বছরের ছেলেকে দেখাতে নিয়ে গিয়েছিলেন অরূপ ও তাঁর স্ত্রী। ছেলের হাত ভেঙে গিয়েছিল। অস্ত্রোপচারের কথা ছিল। লিফটে আটকে যাওয়ার পর তীব্র ঝাঁকুনি হয়। হাসপাতালের নীচের বেসমেন্টে আটকে পড়ে লিফট। সেখানেই দম আটকে মৃত্যু হয় ওই ব্যক্তির। 

শহরের দুই প্রথমসারির সরকারি হাসপাতালে একই দিনে দুই মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য পড়ে গিয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement