Advertisement

Kolkata Ring Road: কলকাতাবাসীকে 'রিং রোড' উপহার কেন্দ্রের, 'আমেরিকার মতো রাস্তা হবে'; ঘোষণা গড়করির

গড়করি বলেন, 'আমি এমন নেতা নই, যাঁর দায়িত্ব শুধু ঘোষণা করেই শেষ। যে প্রকল্পের কথা বলি, তা বাস্তবায়নের চেষ্টা করি।' গত ১৩ বছর ধরে সড়ক পরিবহণ মন্ত্রকের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, 'ঘোষিত প্রকল্প নিয়ে এখনও কোনও সাংবাদিককে প্রশ্নের মুখে পড়তে হয়নি।'

কলকাতাকে সাজাতে বড় প্ল্যান গড়করিরকলকাতাকে সাজাতে বড় প্ল্যান গড়করির
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Nov 2026,
  • अपडेटेड 3:13 PM IST

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে আজ কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গড়করি এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ২২টি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। ওই প্রকল্পগুলির জন্য ৮৭০০ কোটি টাকারও বেশি বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। সেইসঙ্গে বাংলার জন্য ১ লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করলেন নিতিন গড়কড়ি। 

এদিন মঞ্চে উঠেই গড়কড়ি বলেন, আজ বাংলার উন্নয়নে ডবল ইঞ্জিনের বুলেট ট্রেন চলছে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ছুটছে রাজ্য। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমি বাংলা। সেইসঙ্গে  ১ লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী। গড়কড়ি জানান, 'শুধু কাজ নয়, আমরা কাজ করে দেখাই। উন্নয়নের জন্য বাংলার টাকার কোনও অসুবিধা হবে না। আপনারা কাজের জন্য টাকা চাইতে চাইতে হাঁপিয়ে যাবেন, আমরা দিতে দিতে হাঁপাব না।'

বাংলার উন্নয়ন নিয়ে বড় দাবি গড়কড়ির
নিজের মন্ত্রিত্বকালের অভিজ্ঞতার কথা তুলে ধরে গড়করি বলেন, '২০০০ সালে যখন মন্ত্রী ছিলাম, তখন সরকারের হাতে মাত্র পাঁচ কোটি টাকা ছিল। সেই সময় মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্ক এবং মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের মতো বড় প্রকল্পের জন্য বাজার থেকে অর্থ সংগ্রহ করেছিলাম। বর্তমানে মুম্বই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কয়েক ঘণ্টার মধ্যেই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা সম্ভব।' তিনি আরও বলেন, 'পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থের সংস্থান কীভাবে করতে হয়, সেই অভিজ্ঞতা রয়েছে। তাই বাংলার উন্নয়ন নিয়ে কাউকে চিন্তা করতে হবে না।' পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই প্রায় তিন লক্ষ কোটি টাকা সড়ক নির্মাণে খরচ করা হয়েছে বলে দাবি করেন গড়করি। তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয়ে ২,৪০০ কিলোমিটার সড়ক প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে। আরও ৩৫ হাজার কোটি টাকার ৪৫০ কিলোমিটার সড়ক প্রকল্পের কাজ চলছে। পাশাপাশি প্রায় দু’লক্ষ কোটি টাকার প্রকল্প পাইপলাইনে রয়েছে বলেও জানান তিনি। এর বাইরে আরও এক লক্ষ কোটি টাকার নতুন প্রকল্পের প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় মন্ত্রী।

Advertisement

দিলেন গ্যারান্টি
গড়করি বলেন, 'আমি এমন নেতা নই, যাঁর দায়িত্ব শুধু ঘোষণা করেই শেষ। যে প্রকল্পের কথা বলি, তা বাস্তবায়নের চেষ্টা করি।' গত ১৩ বছর ধরে সড়ক পরিবহণ মন্ত্রকের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, 'ঘোষিত প্রকল্প নিয়ে এখনও কোনও সাংবাদিককে প্রশ্নের মুখে পড়তে হয়নি।'

কলকাতার জন্য বড় ঘোষণা গড়করির
কলকাতার আমার বিকাশ করতে চাই। কোলাঘাটের মঞ্চ থেকে বড় ঘোষণা নিতিন গড়করির। প্রতিশ্রুতি দেন, '৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে কলকাতায়।'যানজট থেকে শহরবাসীকে মুক্ত করতে ২৫০ কিলোমিটারের রিং রোড তৈরি করার আশ্বাস দেন। যার জন্য বরাদ্দ করা হয়েছে ১৪ হাজার কোটি টাকা। সেইসঙ্গে ঘোষণা করেন, কলকাতাতেও পুনে, চেন্নাইয়ের মতো এক পিলারে চার স্তরের ব্রিজ তৈরি হবে। যেখানে নীতে থাকবে রাস্তা, তারওপর ফ্লাইওভার। ওপরে চলবে মেট্রো। এতে সময় ও পয়সা দুটোই বাঁচবে। ট্রাফিক জ্যাম থেকে মুক্তি পাবেন শহরবাসী। 

Read more!
Advertisement
Advertisement