Advertisement

Suvendu Adhikari on Ayushman Bharat: জুলাই থেকেই আয়ুষ্মান ভারতের সুবিধা, পেতে গেলে কী করতে হবে জানালেন শুভেন্দু

নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘তিন মাস অন্নপূর্ণ যোজনার ফর্ম ফিলআপ চলবে। সাতদিন অন্তর হবে তালিকা সংশোধন। তিন মাস পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। এখন ২৮ লক্ষ ২৫ হাজারের বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা।’ এদিন ‘আয়ুষ্মান ভারত’-এর প্রসঙ্গও তোলেন শুভেন্দু অধিকারী। নবান্নের বৈঠকে আয়ুষ্মান ভারত স্কিম নিয়েও আলোচন হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

আয়ুষ্মান ভারত নিয়ে নবান্ন থেকে জরুরি বার্তা শুভেন্দুরআয়ুষ্মান ভারত নিয়ে নবান্ন থেকে জরুরি বার্তা শুভেন্দুর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jun 2026,
  • अपडेटेड 2:18 PM IST

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নতুন ওয়েবসাইট লঞ্চ  হয়েছে। সেইসঙ্গে সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দেন, ‘যাঁদের নাম ইতিমধ্যে নথিভুক্ত হয়ে গিয়েছে, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। আজ থেকে অনলাইনে ফর্ম ডাউনলোডও করা যাবে। ভারতের নাগরিকরাই এই সুবিধা পাবেন। উপযুক্ত মহিলাদের কাছে সুবিধা পৌঁছে দেওয়াই রাজ্য সরকারের লক্ষ্য।’ সেইসঙ্গে নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘তিন মাস অন্নপূর্ণ যোজনার ফর্ম ফিলআপ চলবে। সাতদিন অন্তর হবে তালিকা সংশোধন। তিন মাস পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। এখন ২৮ লক্ষ ২৫ হাজারের বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা।’ এদিন  ‘আয়ুষ্মান ভারত’-এর প্রসঙ্গও তোলেন শুভেন্দু অধিকারী। নবান্নের বৈঠকে আয়ুষ্মান ভারত স্কিম নিয়েও আলোচন হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। 

প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় এসে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করে দিয়েছিল বিজেপি সরকার। এবার থেকে ৫ লক্ষ টাকার এই কেন্দ্রীয় বিমা প্রকল্পের সুবিধা পাবে রাজ্যবাসী।  এদিন্নি অন্নপূর্ণা যোজনা নিয়ে বলতে গিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা বলেন, প্রথমে মনে হয়েছিল ফর্ম লাগবে না, কিন্তু যাচাই পর্বে দেখা যায় হাজার হাজার ভুয়ো অ্যাকাউন্টে টাকা জমা পড়েছিল আগে। তাই ফর্ম আনতে হয়েছে। আগেই ফর্ম দেওয়া শুরু হয়েছে, আজ থেকে ব্যাঙ্কে এই যোজনার টাকা দেওয়াও শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, নতুন ফর্ম এনেছি তার কারণ, এসআইআরের পর দেখেছি যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, তারাও পূর্ববর্তী সরকারের লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে নানা প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। ফর্ম ফিল-আপ করুন, যাচাই হবে, তারপর ব্যাঙ্ক অ্য়াকাউন্টে টাকা ঢুকে যাবে। ২৮ লক্ষ ২৫ হাজারের বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তিন মাস ধরে ফর্ম ফিল-আপ প্রক্রিয়া চলবে, ৭ দিন অন্তর তালিকা সংশোধন হবে। যাচাইকরণ শেষ হলে বিগত সরকারের কর্মসূচি সমাপ্ত হবে। এই প্রসঙ্গে আয়ুষ্মান ভারতের কথাও তোলেন শুভেন্দু। জানিয়ে দেন, স্বাস্থ্যসাথী থেকেও একইভাবে আয়ুষ্মান পোর্টালে নাম তোলার কাজ চলছে। 

Advertisement

উল্লেখ্য, জুলাই মাস থেকেই পশ্চিমবঙ্গে চালু হচ্ছে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প। ইতিমধ্যেই নাম নথিভুক্তিকরণের কাজ শুরু হয়ে গিয়েছে। জুলাই মাস থেকেই 'আয়ুষ্মান ভারত কার্ড' বিতরণ করা সম্ভব হবে। এই মুহূর্তে যাঁরা 'স্বাস্থ্যসাথী' প্রকল্পের সঙ্গে যুক্ত, তাঁরাও 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাবেন। তবে ধাপে ধাপে এগোবে গোটা প্রক্রিয়া। শুভেন্দু আগেই জানিয়েছিলেন, 'আয়ুষ্মান ভারতে নাম নথিভুক্তিকরণের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস জুলাই মাস থেকে আমরা আয়ুষ্মান ভারত কার্ড দিতে পারব এবং তার বেনিফিট পাবেন কার্ড হোল্ডাররা। আশা করছি, স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন ৬ কোটিরও বেশি কার্ড হোল্ডারকে এখনই আয়ুষ্মান ভারতে নিয়ে যেতে পারব। পরে এই সংখ্য়া আরও বৃদ্ধি পাবে।'

যাঁদের 'স্বাস্থ্যসাথী' কার্ড নেই, তাঁদের জন্যও বড় ঘোষণা করেছিলেন শুভেন্দু। তিনি বলেছিলেন, 'যাঁরা নতুন আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাঁদেরও সুযোগ থাকছে। জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে দিল্লিতে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছি। পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের মন্ত্রী, আধিকারিকদের উপস্থিতিতে আমরা এটা করব। আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বেনিফিট শুধুমাত্র পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারা নন, কর্মসূত্রে বা শিক্ষার জন্য বাইরের রাজ্যে থাকা মানুষও পাবেন।'

Read more!
Advertisement
Advertisement