Advertisement

Suvendu Adhikari: বাড়াতে হবে বেড, দালালচক্র শেষ, হাসপাতালের হাল ফেরাতে কী কী নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?

হাসপাতালে দালালচক্র বন্ধ করতে হবে। ফেরানো যাবে না রোগী। প্রয়োজনে বাড়াতে হবে বেডের সংখ্যা। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সঙ্গে বৈঠকে এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে সূত্র মারফত খবর মিলছে।

শুভেন্দু অধিকারীশুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 May 2026,
  • अपडेटेड 9:32 AM IST
  • হাসপাতালে দালালচক্র বন্ধ করতে হবে
  • ফেরানো যাবে না রোগী
  • প্রয়োজনে বাড়াতে হবে বেডের সংখ্যা

হাসপাতালে দালালচক্র বন্ধ করতে হবে। ফেরানো যাবে না রোগী। প্রয়োজনে বাড়াতে হবে বেডের সংখ্যা। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সঙ্গে বৈঠকে এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে সূত্র মারফত খবর মিলছে।

বৃহস্পতিবার বিকেলে কলকাতার পিজি বা এসএসকেএম হাসপাতালে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন ১২টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ এবং মেডিক্যাল সুপাররা। এছাড়া স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিক, স্বাস্থ্য অধিকর্তারও ছিলেন উপস্থিত। পাশাপাশি বিজেপির দুই বিধায়ক চিকিৎসক ডা: ইন্দ্রনীল খাঁ এবং ডা: শারদ্বত মুখোপাধ্যায় হাজির ছিলেন। আর সেই বৈঠকেই হাসপাতালের হাল ফেরানোর জন্য একাধিক দাওয়াই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু বলে সূত্রের খবর। 

তীব্র অসন্তোষ প্রকাশ করেন
পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্যব্যবস্থার বেহাল দশা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। রোগী রেফার করা, সঠিক চিকিৎসা না পাওয়া, বেড না পাওয়া ও দালালের উৎপাতের মতো অভিযোগ অহরহ ওঠে। আর এই সব অভিযোগ ধরে ধরে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী বলে জানা যাচ্ছে। 

সূত্রের খবর, এই বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে হাসপাতালে আর দালালচক্র বরদাস্ত করা হবে না। এই ধরনের কোনও অভিযোগ মিললেই দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। 

এই বৈঠকে রোগীদের রিফিউজালের মতো বিষয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বলে জানা যাচ্ছে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেটা নিতে হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি হাসপাতালের বেড সংখ্যা বাড়ানোর বিষয়েও নির্দেশ দিয়েছেন শুভেন্দু বলে খবর মিলেছে। এর মাধ্যমেই রোগী ভোগান্তি কমাতে চাইছেন তিনি। 

এখানেই শেষ নয়, হাসপাতালে ডিজিটাল ডিসপ্লে বোর্ড লাগানোর পক্ষেও সওয়াল করেন মুখ্যমন্ত্রী। সেই বোর্ডে কোন বিভাগে কতজন রোগী ভর্তি রয়েছেন, কতগুলি বেড ফাঁকা রয়েছে, সব তথ্য রিয়েল টাইমে দেখানোর দিয়েছেন নির্দেশ। পাশাপাশি হাসপাতালের শিক্ষক চিকিৎসক, চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের জন্য আইডি কার্ড বাধ্যতামূলক করার কথাও শুভেন্দু বলেছেন বলে খবর মিলেছে। সেই সঙ্গে হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে এবং বহিরাগতদের প্রবেশ বন্ধ করার ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি। 

Advertisement

বিশেষজ্ঞদের একাংশের মতে, বর্তমানে কলকাতার সরকারি হাসপাতালগুলির অবস্থা খুবই করুণ। এই পরিস্থিতিতে নজিরবিহীন সব সিদ্ধান্ত দরকার। নইলে রোগীদের অভিযোগ আরও বাড়বে বই কমবে না। আর এই আবহেই হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে কড়া বার্তা দিলেন শুভেন্দু। এখন দেখার তাঁর নির্দেশের পর কতটা কাজ হয়।

 

Read more!
Advertisement
Advertisement