Advertisement

বিমানের ভিতর মহুয়া মিত্রকে লক্ষ্য করে 'চোর চোর' স্লোগান, কী করলেন সাংসদ? VIDEO

বিমানের ভিতর তাঁকে দেখে চোর চোর স্লোগান। আর সেই ভিডিও নিজেই পোস্ট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর দাবি, কয়েকজন ব্যক্তি দল বেঁধে বিমানে উঠে তাঁর দিকে কটাক্ষ করতে করতে পিছনের দিকে চলে যান।

মহুয়া মৈত্র মহুয়া মৈত্র
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 07 May 2026,
  • अपडेटेड 8:28 PM IST
  • বিমানের ভিতর তাঁকে দেখে চোর চোর স্লোগান
  • আর সেই ভিডিও নিজেই পোস্ট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

বিমানের ভিতর তাঁকে দেখে চোর চোর স্লোগান। আর সেই ভিডিও নিজেই পোস্ট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর দাবি, কয়েকজন ব্যক্তি দল বেঁধে বিমানে উঠে তাঁর দিকে কটাক্ষ করতে করতে পিছনের দিকে চলে যান। পরে বিমান নামার পর দরজা খোলার আগেই তাঁরা স্লোগান দিতে শুরু করেন এবং সেই ঘটনার ভিডিও রেকর্ড করেন। 

এক্সে শেয়ার করা একটি ভিডিওতে কয়েকজনকে বলতে শোনা যায়, 'জয় শ্রী রাম… চোর… চোর… তৃণমূল চোর, সব চোর… জয় শ্রী রাম।'
মহুয়া লেখেন, 'আজ সরকারি কাজে সংসদের প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলাম। আমি 6E 719 বিমানের 1F আসনে বসেছিলাম। ৪-৬ জন ব্যক্তি দল বেঁধে বিমানে উঠে আমার দিকে কটাক্ষ করতে করতে পিছনের দিকে যান। বিমান মাটি স্পর্শ করার পর এবং দরজা খোলার আগেই তাঁরা আমাকে লক্ষ্য করে বাজে মন্তব্য করেন ও ভিডিও তোলেন। এটা কোনও নাগরিকের ক্ষোভ নয়। এটা সরাসরি হয়রানি এবং বিমানের ভিতরে আমার নিরাপত্তা লঙ্ঘনের সামিল।' 

তিনি আরও লেখেন, 'এই ধরনের দুষ্কৃতীরা যেন বিমানের ভিতরে এমন আচরণ করে পার পেয়ে না যায়। @IndiGo6E আপনার ক্রু রিপোর্ট খতিয়ে দেখুন, অভিযুক্তদের শনাক্ত করুন এবং নো-ফ্লাই তালিকাভুক্ত করুন। দয়া করে ব্যবস্থা নিন।'

বিজেপিকে আক্রমণ করে মহুয়া আরও লেখেন, 'এটাই বিজেপির সংস্কৃতি। এতে অবাক হওয়ার কী আছে? আমি বিষয়টি উপেক্ষা করে বিমানবন্দর থেকে সরাসরি বৈঠকে চলে যাই। পরে লোকজন আমাকে সেই ভিডিও পাঠায়, যা সংঘীরা ভাইরাল করছিল। তখনই আমি বিষয়টি প্রকাশ্যে আনি।'

প্রসঙ্গত, এর আগে মহুয়া বিজেপিকে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন। এক্স হ্যান্ডলেই লিখেছিলেন, 'বাংলা যদি বিজেপিকে চাইতে পারে, তাহলে বাংলা বিজেপিকেই পেয়েছে। আমরা সেই রায়কে সম্মান করি। অসম লড়াইয়ের মধ্যেও আমরা সৎভাবে লড়েছি এবং সেই জন্য আমি আমার নেত্রী ও দলের জন্য গর্বিত।' 

Advertisement

তবে শুধু সাংসদকে নয়, ভোটের ফলাফলের দিন গণনাকেন্দ্রের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করেও চোর চোর স্লোগান দেওয়া হয়েছিল। যা নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল। 

Read more!
Advertisement
Advertisement