Advertisement

বাংলায় ধর্মান্তকরণের অভিযোগ নিয়ে এবার মুখ খুলল খ্রিস্টান সমাজ, স্কুলে বড় বদলের ইঙ্গিত

মিশনারি স্কুলগুলোতে জোর করে ধর্মান্তকরণের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করল ‘বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা ’ (Bangiya Christian Pariseva)। আজ এক সাংবাদিক বৈঠক করে সংস্থার পক্ষ থেকে এই অভিযোগ খারিজ করা হয়েছে। পাশাপাশি ধর্মান্তকরণ সংক্রান্ত বিষয়ে মিশনারি স্কুলের পড়ুয়া ও প্রাক্তনীদের মতামত জানতে একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির কথাও ঘোষণা করা হয়েছে।

বাংলায় ধর্মান্তকরণ নিয়ে কী বলছে খ্রিস্টান সমাজ?বাংলায় ধর্মান্তকরণ নিয়ে কী বলছে খ্রিস্টান সমাজ?
অনুপম মিশ্র
  • কলকাতা,
  • 23 Nov 2026,
  • अपडेटेड 6:13 PM IST

 মিশনারি স্কুলগুলোতে জোর করে ধর্মান্তকরণের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করল ‘বঙ্গীয়  খ্রিস্টীয় পরিষেবা ’ (Bangiya Christian Pariseva)। আজ এক সাংবাদিক বৈঠক করে সংস্থার পক্ষ থেকে এই অভিযোগ খারিজ করা হয়েছে। পাশাপাশি ধর্মান্তকরণ সংক্রান্ত বিষয়ে মিশনারি স্কুলের পড়ুয়া ও প্রাক্তনীদের মতামত জানতে একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির কথাও ঘোষণা করা হয়েছে।

সাংবাদিক বৈঠকে  বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবার সম্পাদক হিরোদ মল্লিক বলেন, 'মিশনারি স্কুলগুলোতে জোর করে ধর্মান্তকরণ করানো হয়—এই অভিযোগ সম্পূর্ণ ভুল, কারণ এর সমর্থনে কোনও প্রমাণ নেই।' তিনি আরও জানান যে, প্রশাসনের কাছে যদি এমন কোনও তথ্য থাকে বা প্রশাসন যদি জানতে পারে যে কোনও মিশনারি স্কুলে ধর্মান্তকরণের ঘটনা ঘটছে, তবে সেই নির্দিষ্ট স্কুলটিকে স্পষ্টভাবে চিহ্নিত করা উচিত।

সংস্থার তরফে জানানো হয়েছে, একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে এবং এই প্ল্যাটফর্মে প্রাক্তন পড়ুয়াদের নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরার জন্য আহ্বান জানানো হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতী বড় হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য । তাঁর অভিযোগ ছিল, হিন্দুদের ধর্মান্তকরণের কাজ করছেন একজন নামী খিষ্ট্রান কলেজের অধ্যক্ষ। জোর করে এমন কাজ করলে ‘ভাগ্যে অন্য কিছু লেখা থাকবে’ বলেও কড়া হুঁশিয়ারি দেন তিনি।

বিজেপি রাজ্য সভাপতির কী বক্তব্য ছিল?
বিজেপির রাজ্য সভাপতি বলেছিলেন, 'ব্রিটিশরা দেশ ছেড়ে চলে গিয়েছে ৭৫ বছর আগে। এরপরও মানসিকতা বদলায়নি। আপনারা এখানে এসেছেন। আপনাদের এখানে প্রতিষ্ঠান আছে, ক্যাথলিকরা আছেন আপনারা ধর্মমত প্রচার করুন। কিন্তু মনে রাখবেন এটা বাবরের সরকার নয়। পশ্চিমবঙ্গে  স্বাধীন সরকার আছে। পশ্চিমবঙ্গে কোনও খ্রিষ্টান মিশনারি স্কুলে যদি এভাবে রঙের কারণে ভারত বিরোধী কার্যকলাপ চালান আমরা সেই স্কুল চলতে দেব না।' শমীক ভট্টাচার্য আরও বলেন, 'একজন স্কুলের আধিকারিক পাকিস্তানের পতাকা রেখে দিয়েছেন স্কুলের ভিতরে এই কলকাতা শহরে। সংশোধিত হন। পশ্চিমবঙ্গে এ জিনিস চলতে দেব না, যে যত বড় শক্তি হোক। আপনাদের আপনাদের যত খ্রিস্টান মিশনারি আছে রাস্তায় নামতে পারেন। আমরা কোনও ধর্মের বিরোধী নই। কিন্তু আমাদের দেশে-আমাদের রাজ্যে বসে গৈরিকের সমালোচনা করবেন, এটা চলতে দেব না।' হুঁশিয়ারি দিয়ে বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, 'আর একটি অভিযাত কলেজ আছে কলকাতা শহরে। তাঁর যিনি অধ্যক্ষ তিনি আসানসোল-বর্ধমানে ধর্মান্তকরণের কাজ করছেন। এটা চলতে দেওয়া যাবে না। এটা তৃণমূল-বামপন্থী সরকার নয়। আমরা কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের বিরোধী। খিষ্ট্রধর্ম ইচ্ছিকভাবে পড়াতে পারেন। কিন্তু জোর করে ভারতীয় সংস্কৃতি ও হিন্দুদের বিরোধিতা করে তাহলে সেই স্কুল ও তা যাঁরা পরিচালনা করছেন তাঁদের ভাগ্যে অন্য কিছু লেখা থাকবে।'

Advertisement

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে ধর্মান্তকরণ রুখতে বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার দিল্লিতে বিজেপি-শাসিত রাজ্যগুলির আদিবাসী ও অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সেখানে পশ্চিমবঙ্গের তরফে উপস্থিত ছিলেন দুই মন্ত্রী। রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে দুই মন্ত্রী ক্ষুদিরাম টুডু ও বিশাল লামাকে নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি।

Read more!
Advertisement
Advertisement