
সামনেই বড়দিন (Christmas)! আনন্দ-উৎসব, কেনাকাটা ও বর্ষবরণের মরসুম। তার আগেই বড় খবর শোনালো কলকাতা মেট্রো (Kolkata Metro)। আগামী রবিবার, ২৫ ডিসেম্বর বড়দিনের জন্য বাড়ছে মেট্রোর সংখ্যা। সময় যেমন বাড়ানো হচ্ছে, তেমনই বাড়ছে মেট্রোর সংখ্যাও কলকাতা মেট্রো এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। আপ-ডাউন মিলিয়ে মোট ২০৪টি মেট্রো চলবে ২৫ ডিসেম্বর।
রবিবার সাধারণত দেরিতে শুরু হয় মেট্রো পরিষেবা। সংখ্যাও কম থাকে। কিন্তু বড়দিনের জন্য রবিবার সময়ের একটু আগে থেকেই শুরু হবে মেট্রো চলাচল। মঙ্গলবার সন্ধেয় কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে যে, রবিবার সকাল ৭টা ৫০ মিনিট থেকে শুরু হবে পরিষেবা। শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫০ মিনিটে।
বড়দিনে মেট্রোর সময়সূচি:
প্রথম মেট্রো
সকাল ৭.৫০ মিনিট: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
সকাল ৭.৫০ মিনিট: দমদম থেকে কবি সুভাষ
সকাল ৭.৫৫ মিনিট: দমদম থেকে দক্ষিণেশ্বর
সকাল ৮.০০ মিনিট: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ(সবকটিই সকাল ৯.০০ মিনিটের বদলে)
শেষ মেট্রো
রাত ২২.৩৮ মিনিট: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (রাত ৯.২৮ মিনিটের বদলে)
রাত ২২.৪০ মিনিট: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (রাত ৯.২৭ মিনিটের বদলে)
রাত ২২.৫০ মিনিট: দমদম থেকে কবি সুভাষ (রাত ৯.৪০ মিনিটের বদলে)
রাত ২২.৫০ মিনিট: কবি সুভাষ থেকে দমদম (রাত ৯.৪০ মিনিটের বদলে)
রবিবার সাধারণত আপ-ডাউন মিলিয়ে ১৩০টি মেট্রো যাতায়াত করে। কিন্তু ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মোট ২০৪টি মেট্রো চলবে। ফলে দু’টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধানও কম থাকবে। ১৫ মিনিটের পরিবর্তে ৮ মিনিট অন্তর চলবে মেট্রো।
সেইসঙ্গে ইস্ট-ওয়েস্ট মেট্রোতেও থাকছে বাড়তি পরিষেবা। যাত্রীদের সুবিধার্থে সকাল ৯টা থেকে ৪৪টি বিশেষ পরিষেবা (২২টি পূর্ব-গামী এবং ২২টি পশ্চিম-গামী) মেট্রো চলবে। আধঘণ্টা অন্তর মিলবে পরিষেবা।
বড়দিনে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সূচি:
প্রথম মেট্রো সকাল ৯টায়। শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত।
শিয়ালদা থেকে সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো সন্ধে সাড়ে ৭টায়