Advertisement

TMC MLA Signature Case: বিধানসভার চিঠিতে সই-বিভ্রাট! কুণাল-নয়নার পর চন্দ্রনাথের বাড়িতে CID

বিধানসভায় বিরোধী দলনেতার সমর্থনে জমা দেওয়া চিঠিতে স্বাক্ষর ঘিরে রাজ্যের তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করেছে। CID গিয়েছে এন্টালির বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়িতে। তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছয় CID-এর একটি দল। সঙ্গে পৌঁছয় হ্যান্ডরাইটিং এক্সপার্টও।

নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, চন্দ্রনাথ সিনহার বাড়িতে CIDনয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, চন্দ্রনাথ সিনহার বাড়িতে CID
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 May 2026,
  • अपडेटेड 1:58 PM IST
  • বিরোধী দলনেতার সমর্থনে জমা দেওয়া চিঠিতে স্বাক্ষর ঘিরে বিভ্রান্তি
  • নয়না বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের বাড়িতে CID
  • প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতেও CID

পশ্চিমবঙ্গের রাজনীতি ফের সরগরম। বোলপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছয় CID-এর একটি দল। বিধানসভায় বিরোধী দলনেতার সমর্থনে জমা দেওয়া চিঠিতে স্বাক্ষর ঘিরে রাজ্যের তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করেছে। একই কারণে CID গিয়েছে এন্টালির বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়িতেও। 

সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের তরফে বিরোধী দলনেতার সমর্থনে যে স্বাক্ষরগুলি জমা দেওয়া হয়েছিল, তার মধ্যে একাধিক বিধায়কের সই ছিল। কিন্তু সেই স্বাক্ষরগুলি নিয়েই প্রশ্ন উঠেছে। অভিযোগ, যেদিন ওই নথি জমা পড়েছিল, সেদিন বেশ কয়েকজন বিধায়ক বিধানসভায় উপস্থিতই ছিলেন না। ফলে স্বাক্ষরের সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

জানা গিয়েছে, এই ঘটনায় বিধানসভার সচিবের তরফে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই CID তদন্তে নেমেছে। তদন্ত চলাকালীন কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় এবং বাহারুল ইসলাম সহ একাধিক নাম ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

 CID-র আধিকারিকরা চন্দ্রনাথ সিনহার সঙ্গে কথা বলেন এবং তাঁর স্বাক্ষরের নমুনা সংগ্রহ করেন। বেশ কিছু নথিও খতিয়ে দেখা হয়েছে বলে খবর। যদিও এই বিষয়ে CID বা বিধায়কের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।  একজন ‘হ্যান্ড রাইটিং এক্সপার্ট’–ও গিয়েছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত তদন্তে CID-র এই তৎপরতা নতুন করে রাজনৈতিক জল্পনা বাড়িয়েছে।

কিছুদিন আগেই বিধানসভায় ঘর না পাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন তৃণমূলের বিধায়করা। শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়রা অসৌজন্যের রাজনীতি নিয়ে সরব হয়েছিলেন BJP সরকারের বিরুদ্ধে। 

 

Read more!
Advertisement
Advertisement