Advertisement

Abhishek Banerjee: এবার অভিষেকের বাড়িতে CID, 'শান্তিনিকেতন'-এ কী চলছে?

হরিশ মুখার্জি স্ট্রিটে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে এবার পৌঁছল CID-র তদন্তকারী দল। শনিবার দুপুর ১টার পর ১৮৮/এ হরিশ মুখার্জি স্ট্রিটে পৌঁছান CID-র টিম। যদিও কেন তদন্তকারী আধিকারিকেরা অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন, তা এখনও জানা যায়নি।

অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে CIDঅভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে CID
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 May 2026,
  • अपडेटेड 2:20 PM IST
  • অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে এবার পৌঁছল CID-র তদন্তকারী দল।
  • শনিবার দুপুর ১টার পর ১৮৮/এ হরিশ মুখার্জি স্ট্রিটে পৌঁছান CID-র টিম।
  • কেন তদন্তকারী আধিকারিকেরা অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন, তা এখনও জানা যায়নি।

হরিশ মুখার্জি স্ট্রিটে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে এবার পৌঁছল CID-র তদন্তকারী দল। শনিবার দুপুর ১টার পর ১৮৮/এ হরিশ মুখার্জি স্ট্রিটে পৌঁছান CID-র টিম।  যদিও কেন তদন্তকারী আধিকারিকেরা অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন, তা এখনও জানা যায়নি।

সূত্র মারফত জানা গিয়েছে,  CID আধিকারিকেরা এদিন শান্তিনিকেতনের দরজায় কড়া নাড়লে, প্রথমে কেউ দরজা খোলেননি। প্রায় ১০ মিনিট পর বাড়ি থেকে বেরিয়ে আসেন এক ব্যক্তি। তিনি তদন্তকারী অফিসারদের জানান, অভিষেক বন্দ্য়োপাধ্যায় বাড়িতে নেই। ওই ব্যক্তির সঙ্গেই কথা বলে তাঁর নাম ও ঠিকানা নেন CID আধিকারিকেরা। তাঁর সঙ্গে একাধিকবার কথা বলেন তদন্তকারী অফিসারেরা।

সূত্রের দাবি, একটি মামলার তদন্তে নোটিশ দেওয়ার জন্যই CID আধিকারিকেরা এদিন অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে এসেছেন। যদিও দুপুর ২টো পর্যন্ত নোটিশ সার্ভ করতে পারেননি তাঁরা। অভিষেক বন্দ্য়োপাধ্যায় এই ঘটনার মুহূর্তে কোথায় রয়েছেন, তাও স্পষ্ট নয়।

উল্লেখ্য বিষয় হল, বিধানসভায় একটি নথিতে সই জাল করার অভিযোগ উঠেছে। সেই মামলার তদন্ত করতে সম্প্রতি কুণাল ঘোষ, নয়না বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছিল CID-র তদন্তকারী দল। সেই একই ঘটনার তদন্ত করতে CID অভিষেকের বাড়ির দরজায় কড়া নাড়ল কিনা, তা এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, অভিষেকের শনিবারের কর্মসূচি আগে থেকেই নির্ধারিত ছিল। ঠিক ছিল, সোনারপুর দক্ষিণ এবং বেলেঘাটার দুই ‘আক্রান্ত’ TMC কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন তিনি। তবে বেলা ২টো পর্যন্ত এই দুটো জায়গাতেও দেখা যায়নি অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে। একটি সূত্র অবশ্য জানাচ্ছে, বর্তমানে কুণাল ঘোষের বাড়িতে রয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়।

তবে, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই টানা চর্চায় রয়েছে অভিষেকের 'শান্তিনিকেতন'। কলকাতা পুরসভার তরফে তৃণমূলের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালিকানাধীন বাড়ির একাংশ ভেঙে ফেলার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। এছাড়াও, ২৫ মে সোমবার  আচমকা আচমকা পুলিশ পৌঁছায় শান্তিনিকেতনে। যা ঘিরে রাজ্য রাজনীতিতে রীতিমতো আলোচনা শুরু হয়েছিল।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement