Advertisement

Salary Hike: পুজোর আগেই ৫০০০ টাকা বেতন বাড়ছে সরকারি কর্মীদের, কারা পাবেন জানালেন CM শুভেন্দু

রাজ্যে বনকর্মীদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফরেস্ট রেঞ্জার, বিট অফিসার, ফরেস্ট গার্ড ও বন সহায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন CM।

পুজোর আগেই ৫০০০ টাকা বেতন বাড়ছেপুজোর আগেই ৫০০০ টাকা বেতন বাড়ছে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Aug 2026,
  • अपडेटेड 1:23 PM IST
  • রাজ্যে বড়সড় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করল পশ্চিমবঙ্গ সরকার।
  • বনকর্মীদের সুখবর শুনিয়ে বেতনও বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
  • কাদের বেতন কত বাড়ছে? জেনে নিন

রাজ্যে বড়সড় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার ময়দানের পাশে মোহরকুঞ্জে গাছ লাগিয়ে এই কর্মসূচির শুরু করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবেশ রক্ষা করা কেন গুরুত্বপূর্ণ সেই প্রসঙ্গে একাধিক বক্তব্য রাখেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে ম্যানগ্রোভের প্রয়োজনীয়তার কথা। একইসঙ্গে বনকর্মীদের সুখবর শুনিয়ে ফরেস্ট রেঞ্জার, ফরেস্ট গার্ড ও বন সহায়কদের বেতনও বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

মোহরকুঞ্জ থেকে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "বনকর্মীদের জন্য ভালো খবর রয়েছে। এবার অক্টোবর মাসে পড়েছে দুর্গাপুজো। বর্তমানে ৫০০ জন রেঞ্জার আছেন। তাঁদের অক্টোবর মাস থেকেই ৫০০০ টাকা বেতন বৃদ্ধি করছি। বিট অফিসার রয়েছেন ৫০০ জন। তাঁদেরও ৫০০০ টাকা বেতন বৃদ্ধি করা হচ্ছে। ফরেস্ট গার্ড রয়েছেন ৬৫০ জন, তাঁদের ৫০০০ হাজার টাকা বেতন বৃদ্ধি করছি। এছাড়াও বন সহায়ক রয়েছেন ১৫০০ জন। তাঁরা মাত্র ১০,০০০ টাকা পান। তাঁদের ২০০০ টাকা বেতন বৃদ্ধি করে ১২ হাজার টাকা বেতন করে দেওয়া হল। অক্টোবর মাস থেকেই আপনারা এই সুবিধা পাবেন।"

কাদের বেতন কত বাড়ছে?

পদের নাম কত জন রয়েছেন বেতন বাড়ল
রেঞ্জার ৫০০ ৫০০০ টাকা
বিট অফিসার ৫০০ ৫০০০ টাকা
ফরেস্ট গার্ড ৬৫০ ৫০০০ টাকা
বন সহায়ক ১৫০০ ২০০০ টাকা

পরিবেশ নিয়ে কী বার্তা দিলেন শুভেন্দু অধিকারী?

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আকাশের থেকে বৃহত্তর কলকাতার দিকে তাকালে আপনাদের ভয় লাগবে। পুরো কংক্রিটের জঙ্গল হয়ে গিয়েছে। আর নিউটাউন, কলকাতা পার করলেই সবুজের সুবাস পাওয়া যায়। তাই সিটি অফ জয়'কে বাঁচাতে চাইলে প্রচুর গাছ লাগাতে হবে।"

তিনি বলেন, "গোসাবা, হিঙ্গলগঞ্জ, টাকিতে রীতিমতো ম্যানগ্রোভের ধ্বংসলীলা চালানো হয়েছে। এই জায়গাগুলিতে বনের জমি দখল করে ইট ভাঁটা, টালি ভাঁটা বানিয়েছে। এই ম্যানগ্রোভ ছিল প্রাকৃতিক রক্ষাকর্তা। সাইক্লোন, কোটালের সময় এগুলোই রক্ষা করত। তাই আমরা সুন্দরবনে শীতকালে ৩ কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি। "

 

Read more!
Advertisement
Advertisement